Wednesday, 15 July 2020

আমি পারব, আমাকে পারতেই হবে। আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১৩০(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-130 (Prerana)]


প্রেরণা সিরিজ - ১৩০,PRERANA SERIES-130 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




যখন তিনি গেলেন চাকরির ইন্টার্ভিউ দিতে তখন তাকে বলা হল তিনি চাকরি করার যোগ্যতা রাখেন না! তার দক্ষতার অভাব রয়েছে ! কথাগুলো শুনে তিনি রাগ করেননি কিংবা ভেঙ্গেও পড়েননি; তবে প্রতিজ্ঞা করেছিলেন নিজেকে প্রমাণ করবেন, প্রমাণ দেবেন যে চাকরিদাতাদের কথাগুলো ভুল”! আর ঠিক করলেনও তাই নিজেই প্রতিষ্ঠা করলেন কোম্পানি ! নিজের বুদ্ধিমত্তা দিয়েই বানাতে লাগলেন নিত্য নতুন মডেলের গাড়ি যার ব্রান্ড নামহোন্ডাযার প্রতিষ্ঠাতা হলেন হার না মানাসইচিরও হোন্ডা

মহিলাটির চেহারা খারাপ ছিল! তাই তিনি চাইতেন সুন্দরী হতে। তিনি চেষ্টাও করেছিলেন সুন্দর হতে কিন্তু চেহারাকে পরিবর্তন করার সাধ্য কার ! ‘খারাপ চেহারা’ নিয়েই হাজির হলেন চাকরির ইন্টার্ভিউ দিতে! ফল যা ভেবেছিলেন তাই হল, শুনতে হল- ‘আপনার যোগ্যতা নেই’! তিনি ভেবে নিলেন এটাও সেই খারাপ চেহারার ফসল!তবে কিছুদিন পর তিনি পরিবর্তন করলেন নিজেকে। বদলে ফেললেন আপন হৃদয়কে! সিদ্ধান্ত নিলেন-“খারাপ চেহারাকে সুন্দর করা নয়, বরং সুন্দর কিছু করেই এই চেহারাকে সুন্দর করে ফেলবেন যেন হাজারো মুক্তা সদৃশ চেহারার মাঝেও নিজের চেহারাটি জ্বলজ্বল করে সবার আগে। আর করলেনও তাই; উন্নত করলেন নিজের ব্যক্তিত্ব! বাড়ালেন নিজের দক্ষতা !দিতে গেলেন ইন্টার্ভিউ আর ছোট পদের চাকরিটাকেই এক নিমিষে করে ফেললেন নিজের নামে চলা জগতের সব থেকে বড় অনুষ্ঠানের কারিগর!হ্যাঁ; তিনি হলেন চির পরিচিত অপরাহ উইনফ্রে যার নিজের নামে চলা অনুষ্ঠানটিই হল- “দ্য অপরাহ শো”!

হতেই পারে আপনার চেহারা খারাপ, হতেই পারে আপনাকে শুনতে হয়েছে আপনি “যোগ্য নন”, হতেই পারে আপনি যা চেয়েছেন তা একবারেই হয়নি! কিন্তু তাতে কি? সফল ব্যক্তিদের ইতিহাস দেখুন; কার নাম বলবেন যিনি একবারে সফল হয়েছিলেন? কাকে দেখাবেন যিনি বলবেন তিনি কোনও ঝামেলা ছাড়ায় সফল হয়েছেন? ইতিহাস সর্বদা এক! কথায় বলে-“ভালো জিনিস একটু দেরি করেই আসে”! ঠিক তাই; আজকের দিনের গ্লানি, ব্যার্থতা সবই এক সময় ধুয়ে-মুছে যাবে, তবে তার জন্য শুধু চাই একটু ধৈর্য আর কঠোর পরিশ্রম ! প্রতিদিন অন্তত একবার হলেও বলুন, “আমি পারব। আমাকে পারতেই হবে”।

যা ঘটছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোন অধিকার আপনার নেই। ভগবৎ গীতা আপনাকে শুধু ফলের চিন্তা না করে কর্ম করে যাওয়ার অনুমতি দেয়। কর্মফলের ওপর আপনার কোন দাবি নেই।ভগবৎ গীতা থেকে আপনাকে যে বিষয়গুলি শিখতে হবে, সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়-খালি হাতেই আপনি জন্মে ছিলেন এবং সেই অবস্থাতেই আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। মৃত্যুর পর আপনি আপনার সাথে কোন পার্থিব সম্পদ বয়ে নিয়ে যেতে পারবেন না। লোভ, লালসা এবং ক্রোধ বিষ-তুল্য এবং মানুষের প্রকৃতি চরিত্রকে নষ্ট করে। একটি শান্তিপূর্ণ জীবন যার পথ আপনাকে মহিমান্বিত করতে পারে তার জন্যে গীতা আপনাকে এই তিনটি অশুভ রিপু দ্বারা ভুগতে দেয় না। আপনাকে ভগবৎ গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে, সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি সন্দেহ পরিত্রাণ না করলে, মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না।-ভগবৎ গীতা

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Mahabharate Ki Ki Tathya Chinhita Achhe Ja ajo Pransangik?



Tuesday, 14 July 2020

ছোট ছোট কারনে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে, ব্যক্তিগত অহঙ্কার দূরে সরিয়ে, আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি, আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২৯(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-129 (Prerana)]

অনুপ্রেরণা সিরিজ - ১২৯, ANUPRERANA SERIES-129 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



পৃথিবীতে খারাপ-ভাল, সবরকমের মানুষই বাস করেন ৷ এমন অনেক মানুষই রয়েছেন, যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না ৷ খারাপ কাজ করতে তাঁদের বিন্দুমাত্র ভয়ও হয় না ৷ আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান ৷ কোনও কাজ খারাপ করতে যাচ্ছেন, জানলে দুশ্চিন্তায় পড়েন ৷ কিন্তু এত ভাবার পরেও দেখা যায়, যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন, তাদের জীবনে কোনও সংকট নেই ৷ এদিকে ভাল মানুষের জীবনেই যত সমস্যা ৷ এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক ৷ 
প্রায়শই আমাদের মাথায় এই খেয়াল আসে, কেন সবসময় ভাল মানুষদের সঙ্গেই খারাপটা হয় ৷ কেন ভাল মানুষদের জীবনে সুখ এত পড়ে আসে ৷ যেখানে ভুল পথে যারা চালিত হচ্ছে, তারা অনেক কম সময়ের মধ্যেই অনেক কিছু পেয়ে থাকে ৷ অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন ৷ যার উত্তরও পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে ৷ যে ভাল মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না ৷ কারণ যে ব্যক্তিরা সদাচারি হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ৷ সমস্ত পাপ থেকে থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকে চায় ৷ কর্মফল সবাইকেই ভুগতে হয় ৷ এমনকী, দেবতারাও তাঁদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন ৷মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্ট রূপে আসে ৷ যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে ৷ এই কারণে ভাল মানুষদের সঙ্গে যখন খারাপ কিছু হয় ৷ তখন বুঝতে হবে, তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন ৷ দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তাঁরা ৷ 
একদিন সংখ্যা ৯, ৮- কে জোরে এক থাপ্পড় মারল।তখন কাঁদতে কাঁদতে ৮ জিজ্ঞাসা করলো, আমাকে মারলে কেন ?৯ বলল, আমি বড় তাই আমার অধিকার আছে মারার। এ কথা শুনে ৮, ৭- কে জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। ৭ যখন ওকে মারার কারণ জানতে চাইলে ৮ ও বলল, আমি বড় তাই মেরেছি! একই অজুহাত দেখিয়ে, এরপর ৭, ৬-কে; ৬, ৫-কে; ৫, ৪-কে; ৪, ৩-কে; ৩, ২-কে; আর ২, ১-কে মারল! হিসাব মত ১-এর শূন্য(০)কে মারা উচিত…কিন্তু “১” মারা তো দূরের কথা,শূন্যকে কছে নিয়ে বললো, তুই আমার ছোটভাই সবসময়ে আমার পিছে থাকবি, কারণ তোকে যেন কেহই আঘাত করতে না পারে। তখন থেকে ১ আর শূণ্য(০) মিলে ১০(দশ) হয়ে গেলো। সব সংখ্যাই সন্মান করা শুরু করলো।ছোট ছোট কারনে, নিজেদের মধ্যে ঝগড়া, লড়াই না করে, ব্যক্তিগত অহঙ্কার দূরে সরিয়ে, আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি, আমাদের শক্তি বহু গুণ বেড়ে যায়।
  •  সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।  সময় কখনও মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। -(ভগবান শ্রীকৃষ্ণ)
  • প্রত্যেক স্ত্রী-লোক মাতা দূর্গার আরেক রূপ হয়। যে স্ত্রী লোকের সম্মান করে না, তার সামর্থই বৃথা। -(মহারথী অর্জুন)
  • ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। -(বেদব্যাস)
  • যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না। -(মহামন্ত্রী বিদুর 
  • চরিত্রের পরিক্ষা তখনই হয়, যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয়। -(মহামহিম ভীষ্ম)
  • জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন। সুগন্ধ, দুরগন্ধ মানুষের স্বভাব কখনো গোপন থাকে না।পরিস্থিতিকে যদি নিজের অনূকুলে না আনতে পার, তবে তাকে শত্রুর প্রতিকুল বানিয়ে ফেলো। যারা শত্রুর শত্রু হয়, তাদের সাথে বন্ধুত করতে হয়। যেখানে বল কাজ করে না, সেখানে ছল কাজ করে। -(শকুনি)

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

 মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Thursday, 9 July 2020

যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই | আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২৮(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-128 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১২৮,PRERANA SERIES-128 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

জীবনে খারাপ সময় না আসলে কখনোও ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। 


সংসারের মধ্যে থাকলে সুখ যেমন প্রাপ্তি হয় তেমনই প্রাপ্তি হয় দুঃখের কিন্তু সংসারের সাথে বিচ্ছিন্নতার ফলে প্রাপ্তি হয় পরমানন্দের । উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক, যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই | আত্মা অবিনাশী এবং অমর হয় কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভাবী। কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করোনা। আমি কেবলমাত্র ঈশ্বরের এবং ঈশ্বর শুধু আমার, এটা মনে প্রাণে মানা মাত্রই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক জুড়ে যায়। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধপুরুষ। মন-বাণী ও কর্মের দ্বারা কাউকে দুঃখ দিওনা। মনুষ্য সম্প্রদায় দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি দৈবীয় সম্প্রদায় আর দ্বিতীয়টি অসুরিও সম্প্রদায়।হে অর্জুন সমতাই যোগ |  – Shri Krishna 

সুখ-দুঃখ, লাভ-ক্ষতি, মান-অপমান এই প্রত্যেকটির মধ্যেই সমতা আছেযে দান বিনা সম্মানের সাথে কুপাত্রকে দেওয়া হয়ে থাকে, তাকে তম দান বলেএকটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে, সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকেনাএমন কেউই নেই যে এই সংসারে ভালো কর্ম করেছে তার অন্ত খারাপ ভাবে হয়েছে | সেটা এই সময়েই হোক কিংবা পরবর্তী সময় যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ খুশি ভরে ওঠেপ্রত্যেক কাজকে ধৈর্য্য এবং করুণার সাথে করো। প্রকৃতি দ্বারা নির্ধারিত নিজের কর্তব্যকে পালন করা কোনো কাজ. মোটেই পাপ কাজ নয়আমি আত্মা, যে সকল প্রানীদের হৃদয়ের সাথে জুড়ে আছে | আমি সেই সাথে সকল প্রাণীর শুরু, মধ্যম এবং সমাপ্তিও |   – Shri Krishna  
আপনার মাঝে মাঝে খারাপ লাগে? লোকেরা কি আপনাকে  গুরুত্ব দেয় না ? আপনি চান্স নিতে এবং যা আপনাকে সত্যই খুশী করে তা করতে ভয় পান, তাই আপনি প্রায়শই কেবল অন্য লোকের মতামত অনুসারে নিজেকে তৈরী  করেন? আপনার কি আজকে  শোকার্ত লাগছে। দু: খিত হবেন না,পরিবর্তে খুশি হন। সুখ ' প্রত্যেককে জীবনে যা অর্জন করা উচিত তাই এবং সেটা মানসিক চাপ অনুভবের  পরিস্থিতি, অস্বস্তিকর অনুভূতির পরিস্থিতিতে  এবং চ্যালেঞ্জিং বাধা এড়ানোর সময়। যারা প্রকৃতপক্ষে মানুষের মন এবং আচরণ নিয়ে অধ্যয়ন করে, তারা বলছেন, এগুলি এমন নয় যা আপনার মানসিকতাকে শক্তিশালী করে, মানসম্পন্ন অভ্যাস বিকাশ করে। এগুলি আপনার ব্যক্তিত্বকে আকার দেয় এবং আপনাকে আরও শক্তিশালী ব্যক্তি করে তোলে। কেউ এই মানুষকে বিজ্ঞানী বলে, কেউ তাদের বিশেষজ্ঞ বলে। সর্বদা খুশি থাকুন, কারণ অন্য কোনও আবেগ থাকা অপ্রাকৃত।
সমালোচনা খুব খারাপ। এটি নিজেকে উন্নত করতে পারে এমন কিছু নয়।আপনি যদি জীবিত থাকেন তবে আপনি দুর্দান্ত। আপনি ভাল কাজ করে, আপনার দক্ষতা এবং জ্ঞানকে এগিয়ে দিয়ে, কঠোর পরিশ্রম করে এবং নিজেকে স্মার্ট, সক্ষম এবং আকর্ষণীয় ব্যক্তি হিসাবে গড়ে তোলার মাধ্যমে একটি ভাল ব্যক্তি হয়ে উঠতে পারেন।লোকেরা যদি আপনার সাথে কথা বলা ঘৃণা করে এবং সামাজিক যোগাযোগ এড়ায়, তবে আপনি ভাববেন না যে আপনার কিছু ভুল হয়েছে। আপনি খুব বেশি কথা বলতে পারেন? সম্ভবত আপনি অনেক সিদ্ধান্ত নিতে চলেছেন? আপনার কাছে বলার মতো গুরুত্বপূর্ণ কিছু নেই? এই জিনিসগুলি ভুলে যান । মনে রাখবেন, আপনার কোনও খারাপ লক্ষণ নেই। আপনার আচরণে কোনও ত্রুটি নেই। উন্নতির কোন সুযোগ নেই আপনি যেমন আছেন তেমনটাই  নিখুঁত।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।
Secrets of Motivation & Inspiration