Monday, 15 June 2020

বেপরোয়া হওয়ার গুনটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি। আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২৫(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-125 (Prerana)]


প্রেরণা সিরিজ - ১২৫,PRERANA SERIES-125 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




যারাআজনিয়ে বাঁচে তারাই সফল হয়  দুনিয়ার সমস্ত কাজ আসলেআজ সম্পন্ন হয় ।  তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র ।   এখন নয়তো কক্ষণো নয় ।   প্রতিটি সময়ই মূল্যবান তাই সময়ের সঠিক ব্যবহার করা উচিত  কিন্তু , যদি , তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই । নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই । পজিটিভ ভাবনাই পারে জীবনে সাফল্য এনে দিতে । নো রিস্ক নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে । নতুন কিছু চিন্তা করা এবং সেটা করা এই গুণটা কিন্তু আমাদের মধ্যে জন্ম থেকে আছে। ফেলিওর হয়ে সাকসেস হওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে জন্মগত আছে। নতুন কোনো চ্যালেঞ্জকে নেওয়ার গুণটাও  আপনার আছে। কিভাবে অন্যের সঙ্গে মিশে যেতে হয় সেই গুণটাও আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে বিশেষ কোনো না কোনো একটা গুণ আছে।বেপরোয়া হওয়ার গুনটাও কিন্তু আমাদের মধ্যে আছে এবং আমরা আমাদের জীবনের বাজি লাগিয়ে যে কোন কাজ করতে পারি।

অসৎ পথে চললে পরিনাম খারাপই হবে (গীতার বাণী)। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন, সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে (Geeta Bani In Bengali) । সেইজন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত না। ক্রোধই মানুষের সবচেয়ে বড়ো শত্রূ , রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয়না। সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়, যখন মনে ভয় সৃষ্টি হয়, তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক-ভুল জ্ঞান (Gita Bani In Bengali) লোপ পায়  আর এর পরেই মানুষের পতন ঘটে। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় , সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। গীতায় বলা আছে (Gitar Bani In Bengali), যে ব্যক্তি সন্দেহপ্রবন হয়, সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েই শান্তি পায়না, সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে।

কর্ম করে যাও, ফলের চিন্তা করোনা , কারো থেকে কখনই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না (গীতার উপদেশ)। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন ( From Geeta), তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে।  মনকে লাগামছাড়া করে ফেলবেন না , মনের কথা শোনা উচিত, কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রূ (Gita In Bengali)। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড়ো শত্রূ আর কেউ হতে পারেনা। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, উল্টোটা হলে আপনারই বিপদ! কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন , কাম, ক্রোধ আর লোভ - এই তিনটি জিনিস পাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব! খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে (Bhagavad Gita )। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন।  

প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন , এই জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায়না। প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু-পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি।  আমৃত্যু নিজের কর্তব্য করে যাও , আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে। সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সেই কর্তব্যের পালন পূর্ণ (Geeta Quotes In Bengali) সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন, তাহলে আর কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে।


নিজের প্রতি বিশ্বাস হারাবেনা , "বিশ্বাসে মিলায় বস্তূ, তর্কে বহুদূর" - আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য (Gita Bani)। তাই যেটা একবার ঠিক করবেন (গীতার উপদেশ), সেটাই করার চেষ্টা করুন, কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়. "আমি জানি আমি পারবো" - এই কথাটি সব সময় নিজেকে বলুন, দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের? এই সংসারে যার জন্ম হয়েছে, তার মৃত্যুও নিশ্চিত। যে এসেছে, সে একদিন না একদিন যাবেই। জীবনের এই সত্যটিকে (গীতার বাণী) মানতে শিখুন, এমন পরিস্থিতে তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই প্রকৃতির নিয়ম। 


জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Friday, 5 June 2020

ধর্মজ্ঞান মানুষকে অধর্মের পথে যেতে আটকায়। সেই কারণে সঠিক ধর্মজ্ঞান জীবনে অত্যন্ত জরুরি । আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২৪(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-124(Prerana)]

 প্রেরণা সিরিজ - ১২৪,PRERANA SERIES-124 (Motivational & Inspirational) , 
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




চাণক্যের মতে ধর্ম মানুষের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু। কারণ ধর্ম মানুষকে সঠিক পথের দিশা দেখায়। ধর্মজ্ঞান মানুষকে অধর্মের পথে যেতে আটকায়। সেই কারণে সঠিক ধর্মজ্ঞান জীবনে অত্যন্ত জরুরি বলে মনে করতেন কৌটিল্য।


জীবনসঙ্গী যদি গুণী ও সহমর্মী হন, তাহলে তিনি বড় বন্ধু হয়ে উঠতে পারেন। যে মানুষ জীবনে উপযুক্ত জীবনসঙ্গী পান, সমাজে তাঁর কদরও অনেকটা বেড়ে যায়। এই সময় ডিজিটাল ডেস্ক: কূটনীতির প্রশ্নে আজও আদর্শ আচার্য চাণক্য। তিনি এমন অনেক উপদেশ দিয়ে গিয়েছেন যা জীবনে চলার প্রশ্নে এই যুগেও মানুষের সঙ্গী হতে পারে। চাণক্য-নীতি জ্ঞাহ আহরণ করে এই আধুনিক যুগেও ঋদ্ধ হতে পারি আমরা। আজ আলোচনা করব আচার্য চাণক্যের কয়েকটি উপদেশ নিয়ে। মানুষের জীবনে সেরা চার বন্ধু কারা, তা জানিয়েছেন স্বয়ং চাণক্য।

চাণক্য নীতি অনুসারে মানুষের সেরা সম্পদ তাঁর জ্ঞান। শিক্ষার থেকে বড় বন্ধু জীবনে আর কিছু নেই। জ্ঞানের জোরে মানুষ এই পৃথিবীর সমস্ত কিছু অর্জন করতে পারে। জীবনসঙ্গী যদি গুণী ও সহমর্মী হন, তাহলে তিনি বড় বন্ধু হয়ে উঠতে পারেন। যে মানুষ জীবনে উপযুক্ত জীবনসঙ্গী পান, সমাজে তাঁর কদরও অনেকটা বেড়ে যায়। চাণক্যের মতে ভালো জীবনসঙ্গী খুঁজে পেলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়।অসুখে যা আরাম দিতে পারে, তা অবশ্য মানুষের বড় বন্ধু বলে মনে করতেন চাণক্য। কারণ শরীর ভালো না থাকলে কোনও কিছুই করা সম্ভব নয়। তাই সবার সুস্বাস্থ্যের প্রয়োজন। চাণক্যের মতে ধর্ম মানুষের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু। কারণ ধর্ম মানুষকে সঠিক পথের দিশা দেখায়। ধর্মজ্ঞান মানুষকে অধর্মের পথে যেতে আটকায়। সেই কারণে সঠিক ধর্মজ্ঞান জীবনে অত্যন্ত জরুরি বলে মনে করতেন কৌটিল্য।

আজকের ব্যস্ততায় আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই  স্ট্রেস থেকে মুক্তি পাবার জন্য আমরা কাউন্সিলর, ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়েই থাকি. কিন্তু আপনি কি জানেন, যে শ্রীমদ্ভগবদগীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে? যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেইমতো চলতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বলা হয়, যে গীতার সারাংশ  বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্ৰীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ যেটা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশ গুলির মধ্যেই লুকিয়ে আছে।


  • মনুষ্য এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে স্বয়ং করছে। কিন্তু চোখে আবেগের অবকুন্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে? বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে। 
  • যখন সংসারে দেখার মত কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে। 
  • যদি কোন ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়। আর জে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী।   
  • বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়।
  • দান তাকেই বলে জাতে দানী হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে। কিন্তু বলিদান সেটাই হয় যা দানী দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে। 



জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Thursday, 4 June 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২৩(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-123(Prerana)]

 সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা-পিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন তেমনই হয় তার ভবিষ্যৎ।প্রেরণা সিরিজ - ১২৩,PRERANA SERIES-123 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



সন্তানদের ভবিষ্যৎ সুখে ভরিয়ে তোলার চেষ্টা। এই তো প্রত্যেক মাতা-পিতার প্রথম কর্তব্য। যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কিইবা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা-পিতার দেয়া ভাল বা মন্দ সংস্কার বা তাদের সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকেই প্রাপ্ত হয় না? মাতা-পিতার দেয়া ভাল বা মন্দ সংস্কার বা তাদের দেয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এ সবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষা থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা-পিতা যেমন তার সন্তানদের চরিত্র নির্মাণ করেন তেমনই হয় তার ভবিষ্যৎ। কিন্তু তবুও অধিকতর মাতা-পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই জান। বস্তুত যে মাতাপিতা কেবল নিজের সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করেন তার চরিত্রের নির্মাণ করেন সেই সন্তানের প্রশস্তি বিশ্বসংসার করে। স্বয়ং বিচার করুন।-(ভগবান শ্রীকৃষ্ণ) 


সমাজে সর্বদাই স্ত্রী- লোকদের সাথে অন্যায় হয়। মানব সমাজ স্ত্রী- লোককে সর্বদা শোষণ, অন্যায় আর অপমান দিয়েছে। আপনারা নিজেদের আশেপাশে দেখুন, সমগ্র ইতিহাসকে দেখুন এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্শা, অহংকার, বৈরিতা, লালসা, এই সব কুচিন্তার পরিনাম স্ত্রী-লোকই ভোগ করে। যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রী-লোকের সাথে বলাৎকার করা হয়। পুরুষ মদ্যপান ও দূতক্রীরায় নিজের সম্পত্তি হারায়, আর স্ত্রী- লোকদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা। পুরুষের অহংকার ক্ষুন্ন হয় আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাঁধা উৎপন্ন হয়ে যায়। পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারনের তারনে সংঘর্ষ করতে থাকে। 

সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রী-লোক অধিকতর দুঃখ ভোগ করে। এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা? যেখানে মনুষ্যজাতীর অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে। আর সেই পদলিত স্ত্রী-লোক মানুষের ভবিষ্যতের  জন্মদায়িনী? সৃষ্টিকে দেখুন- নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আসপাশে ঈশ্বর ফুলের পাপরী নির্মাণ করেছেন। তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন। যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল মাত্র সৌন্দর্য, কেবল সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি? কিন্তু সমাজ স্ত্রী- লোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বরা পূর্ণ করতে থাকে। প্রহার, শোষণ, পীরা এই সবে ঝলসে যাওয়া স্ত্রী- লোক স্বাস্থবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে? অর্থাৎ যে যে সময় কোন স্ত্রী- লোকের অপমান হয়, কোন স্ত্রী-লোক এর উপর শোষণ হয়, কোন নারীর কেশ আকর্ষন করা হয় সেই সময় কোন না কোন রূপে এক যুদ্ধের জন্ম হয়। কোন না কোনভাবে মহাভারতের আরম্ভ হয়। স্বয়ং বিচার করুন। বারংবার বিচার করুন।। -(ভগবান শ্রীকৃষ্ণ) 

সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না, যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। -(ভগবান শ্রীকৃষ্ণ) 

যে কেবল নিজের পীরাকে আপন করে জীবন কাটায়, সে শক্তিহীন হয়ে পরে। কিন্তু যে ব্যাক্তি সমগ্র সমাজের পীরাকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায়, সে শক্তিশালী হয়ে ওঠে।-(ভগবান শ্রীকৃষ্ণ) 

সুখ তো উপলব্ধী করার বস্তু, প্রাপ্ত করার বস্তু নয়। যে ব্যাক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না। যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গন্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায়। -(ভগবান শ্রীকৃষ্ণ)   

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।




Thursday, 28 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১২২(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-122(Prerana)]

যে একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে  নিজের জীবনের গতিই থামিয়ে দেয়, সে জীবনে সফল হতে পারে না।প্রেরণা সিরিজ - ১২২,PRERANA SERIES-122 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




কখনও কখণও কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙ্গে দেয়। আর মানুষ সেই আঘাতকেই জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না। যেভাবে কোন উচু পর্বতে যে ব্যাক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনাই কি তাকে পর্বতের শিখরে পৌছে দিতে পারে? না, বাস্তবে যত উপরে ওঠে তত নিত্যনতুন পরীক্ষা নতুন বিরম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়। প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে ক্ষাদের দিকে ঠেলে দেয়। সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না। কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে। আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনি হয়, তাই না? যখন মানুষ তার কোন একটি ক্ষেত্রে বাধা , কোন একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতিই থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না। পারে না সুখ আর শন্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য গড়ে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? 


যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু-প্রকারের হানি হয়। প্রথমত সে দুর্বল হয়ে পরে। যার কারণে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রসেচষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বীতিয়ত- সর্বদাই তার মন স্বাদ গ্রহণের লালশায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালশাকেই ত্যাগ করে ফেলঅ। কর্মযোগী নিজের মনের সমস্ত লালশাকে নিষ্কাশন করে, জীবনেকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যাক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্খরা রাখে না তারই কার্য পূর্ণ হয়। -(ভগবান শ্রীকৃষ্ণ)

ভয় কী? 
মানুষের জীবনে ভয়ের বসত করে সর্বদাই, কখনও সম্পত্তি নাশের ভয়, কখনও অপমানের ভয়, কখনও আপন জনের সাথে বিচ্ছেদের ভয়। এ কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয়। কখনও কি বিবেচনা করেছেন- যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয়। তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয়? না এমন কোন নিয়ম নেই, আর সবার অভিজ্ঞতা তো এই বলে- ভয় ধারন করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে। ভয় কেবল আগামি দুঃখের কল্পনা মাত্র। বাস্তবের  সাথে এর কোনো সম্পর্ক নেই। ভয় আর কিছু নয়, কেবল কল্পনা মাত্র। ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ? অবশ্যই বিচার করে দেখুন। -(ভগবান শ্রীকৃষ্ণ)

পূর্ব পুরুষদের ইচ্ছা, আশা, মহৎ আকাঙ্খা, ক্রোধ, বিবাধ, প্রতিশোধ এ সব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা-পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীরার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘড়াও পূর্ণ করে দিয়ে জান। আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন। কিন্তু তার সাথে সাথে ওদের মনে বিষ দেননি তো? পূর্ব শর্ত দিয়ে ভালমন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেন নি তো? ব্যাক্তির সাথে ব্যাক্তির, সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এ সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত, এসব কি পূর্বব্যাখ্যা প্রেমের প্রকাশের সাথে ঘৃনার অন্ধকার ও উপহার দেন। অন্ধকার মনের হোক,হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়। কেবল ভয়। স্বয়ং বিচার করুন। -(ভগবান শ্রীকৃষ্ণ)

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।


মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।