Showing posts with label Prerana. অনুপ্রেরণা মূলক লেখনী. Show all posts
Showing posts with label Prerana. অনুপ্রেরণা মূলক লেখনী. Show all posts

Monday, 11 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১২(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-112(Prerana)]



প্রেরণা সিরিজ - ১১২,PRERANA SERIES-112 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

সেই ব্যক্তি কিঞ্চিৎ আপনার শত্রূ নয়, যে আপনার ভুলত্রূটি আর দুর্বলতাগুলিকে বার বার স্মরন করিয়ে দেন, বরং আপনার শত্রূ হলো ঐ ব্যক্তি যে আপনাকে ভূল দিশায় যেতে দেখেও আপনাকে বাধা  না দিয়ে হাঁসতে থাকে আর আপনাকে সংশোধনের চেষ্টাও করেন না।বিরোধ করা ব্যক্তি আপনার শত্রূ  নয়, বরং খারাপ কাজের বিরোধ না করা লোকই আপনার শত্রূ ।আজকাল 'আপন' আর 'পর' - এর পরিভাষা বদলে গেছে।লোকে  মনে করে স্বজন আত্মীয় তারাই যারা যে কোন পরিস্থিতিতে আমাদের সঙ্গ দেয়, কিন্তু বাস্তবে প্রিয়জন হলো তারাই যারা খারাপ কর্ম করা থেকে আমাদের বাঁচান।দুর্যোধন যদি কাকা বিদুরের কথা মেনে নিতেন, তাহলে মহাভারতের যুদ্ধ হতোনা।রাবন যদি তার ভাই বিভীষনের কথা মেনে নিতেন তাহলে লঙ্কা বিধ্বংস হতো না।মিত্র তারাই যারা আমাদের মতিভ্রম সুধরে দেয়, জীবনের গতি দিয়ে দেয়। 

মানুষ সামান্য দান করেই নিজেকে দাতা হিসেবে,সকলের সামনে তা তুলে ধরে! অথচ ঈশ্বর এই সমগ্র বিশ্ব-ব্রহ্মান্ড দান করেও নিজেকে সর্বদা লুকায়িত রেখেছে। সে ভুলে যান তার যা আছে সমস্ত কিছু ঈশ্বরই দিয়েছে। মানুষ পুন্য করার সময় চিন্তা করে, ঈশ্বর তাকে এর বিনিময় সুখলাভ দিবে! অথচ সে পাপ করার সময় ভুলে যায় তার এই পাপের জন্য তাকে সাজা দেওয়া হবে। আর পাপের পরিনাম সদা কষ্টই হয়, আর এটাই চরমসত্য! কিন্ত মানুষ কখনও চিন্তাই করেনা, তার পাপের বিষয়ে! মানুষ সামান্য কিছু করেই নিজেকে শ্রেষ্ঠ ভাবে, অথচ ঈশ্বর জগতের সমস্ত কিছু কার্যাদি করেও নিজের শ্রেষ্ঠত্ব দাবী করার প্রয়োজন মনে করেনা। যার কৃঞ্চিত করেই মানুষ ভাবে সবকিছু করে ফেলেছে। মানুষ যখন পাপ করে তখন সে ভুলে যায়, এর পরিনাম সাজা, কষ্ট, যন্ত্রনা তাকে ভোগ করতে হবে। আর বস্তত সেটাই সর্বদা ঘটে থাকে। কিন্ত আমরা যখন এর ফল পাই। তখন আমরাই আবার ঈশ্বরকে দোষারোপ করি! হে ঈশ্বর, এত কষ্টময় জীবন কেন দিলে? আমরা ভুলে যাই, আমাদের পাপের কথা, আমাদের কৃত কর্মের কথা!

মানুষ চিন্তা করে ঈশ্বর যেনো সর্বদা তাকে সুখী রাখে, অথচ ঈশ্বরের এই জগতে কত মানুষ দুঃখী, কতো অভাবী! যারা সবসময় তাদের সাহায্য প্রার্থনা করে, কিন্ত তারা কখনই তাদের দিকে দৃষ্টিপাত করিনা! অথচ তারাই সবসময় ঈশ্বরের কাছে কামনা করে তাদের সুখের জন্য! মানুষ এমন জীবন চায়, যে জীবন হোক সফলতাময়, কিন্ত সেই সফলতার জন্য মানুষ শ্রম করতে চায় নাহ! মানুষ অন্যের অর্জনে হিংসা করে, ঈর্ষা করে, লোভ করে,অথচ সে জানেই নাহ! সে চাইলেই এগুলো অর্জন করতে পারে। আর সে তার লক্ষ্যে অর্জন করতে পারে!মানুষ তার সমগ্র জীবনে সর্বদা ইহোকালেরই চিন্তা করে, আর তার জন্য ধন, দৌলত, ঐর্শয্য, যশ, খ্যাতি অর্জন করে! অথচ সে বুঝতেই চায়না, তার মৃত্যুর সময় কিছুই যাবেনা! সে ভুলেই যায় তার পরকাল নিয়ে, আর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে। আর তার পরিনাম পরলোকে কেবল যন্ত্রণাময়। 


মানুষ মৃত্যু অবধারিত জেনেও, এমন ভাবে জীবন নির্বাহ করে, যেনো সে কখনও মরবেই নাহ! অথচ মৃত্যু উপস্থিত হয়েই যায়। আর মানুষ তখন এমন ভাবে ভেঙে পড়ে যেনো সে কখনও জানতোই না তার মৃত্যু নিশ্চিত ছিলো! আর মৃত্যু কখনও বলে কয়ে আসে না! আর মানুষ সর্বদা অপ্রস্তুতই থাকে।আমরা মানুষ নিজেদের কতো চালাকই নাহ্ ভাবি!আসলে বস্তুত আমাদের মতো বোকা অন্য কোনো প্রানীই হয়তো নেই। কারন আমরা জগতের শ্রেষ্ঠ জীব তথা বুদ্ধিমান প্রানী হয়েও সবচাইতে বড় বোকামী টা আমরাই করি। আর তার পরিনামও আমাদেরই ভোগ করতে হয়। আর পরে আমরাই ঈশ্বরকে দোষারোপ করি এমন পরিনামের জন্য।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Monday, 13 April 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১১(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-111(Prerana)]


প্রেরণা সিরিজ - ১১১,PRERANA SERIES-111 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



যে কষ্টটা আপনি আজ পাচ্ছেন সেটা আগামীকাল আপনার অনুভূতির দেয়ালে শক্তি হয়ে দাঁড়াবে।  শোককে শক্তিতে পরিণত করুন,দেখবেন আপনার জীবন পাল্টে গিয়েছে। পড়ে বা শুনে জ্ঞান হতে পারে। কিন্তু প্রজ্ঞার জন্য দরকার অভিজ্ঞতা। জীবন থেকে শেখার সুযোগ তো সবসময়ই রয়েছে। এই শিক্ষা বদলে দেয় মানুষকে।জীবনে অনেক বিষয় আছে যা আমি করিনি কিন্তু চেষ্টা করলে সহজেই করতে পারি। আরও বুঝলাম, জীবনে আনন্দ পাবার অনেক পথ রয়েছে। প্রতিকূল বা অপছন্দের ক্ষেত্রে রাগ বা দুঃখ না করে চ্যালেঞ্জ গ্রহণ করার। প্রতিটি সমস্যা বা চ্যালেঞ্জই আমাদের শক্তির বিকাশ ঘটায় যদি একে পজিটিভ দৃষ্টিতে নিই। মনের অসুখ কী জানেন ? সংশয় , অবসাদ , চঞ্চলতা এবং বিষয়ে আসক্তি ।


পরিবার ও কাছের মানুষকে সময় দিন।  আমরা কেউই কোনো সম্পত্তির মালিক নই, কেবল কিছু কাগজপত্রে অস্থায়ীরূপে আমাদের নাম লেখা থাকে। যখন আমরা বলি "এই জায়গার মালিক আমি" ,সৃস্টিকর্তা তখন হয়তো ব্যাঙ্গো হাসি হাসেন। কারোর সুন্দর গাড়ী, বাহারী পোশাক দেখে তার উপর বিচার করবেন না, অহংকার থেকে দুরে থাকুন, কেননা এই অহংকার একদিন আপনাকে শেষ করে দেবে। সোশ্যাল নেটওয়ার্কের প্রযুক্তিতে এসে আমরা কাছের মানুষগুলোকে অবহেলা করে অনলাইনে থাকা দুরের মানুষগুলোকেই প্রাধান্য দিয়ে যাচ্ছি। মানুষকে অমূল্যায়ন নয়, মূল্যায়ন  করুন, কেননা মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষণ, কারোর খারাপ দিকটা না দেখে আগে তার ভালো দিকটা দেখার দৃষ্টি ভঙ্গি রাখুন, কারন খারাপ এর পিছনে ভালো, আর ভালোর  পিছনে খারাপও থাকে। ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু কেবল শুধুমাত্র অর্থের জন্যই ধনী হওয়া অপরাধ। তাই বলতে হয় জীবনকে Control করুন, নইলে জীবন একদিন আপনাকে Control করতে বাধ্য করবে।


একজন কৃষ্ণভক্ত গরীব গর্ভবতী মহিলা, প্রচন্ড গরমে জলের পিপাসায় জলের খোঁজ করতে থাকেন। কিন্তু কোথাও জল পেলেন না , এরপর তিনি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়লেন । তিনি হঠাৎ দেখতে পেলেন যে গাছটির নিচে তিনি বসেছিলেন সে গাছটি থেকে একফোঁটা একফোঁটা করে জল পড়ছে । তিনি খুব দ্রুত একটি ছোট্ট পাতা দিয়ে কাপের মতো বানালেন এবং জল সংগ্রহ করতে লাগলেন যখন কাপের অর্ধেক জল ভর্তি হলো, ঠিক তখনই একটি পাখি এসে কাপটি ফেলে দেয় ,এমন করে তিনবার তিনি জল সংগ্রহ করেন আর পাখিটি তিনবারই ফেলে দেয় ,মহিলাটি পাখিটার উপর ভীষণ রাগ করলেন এবং পাখিটাকে একটি পাথর দিয়ে আঘাত করলেন এবং সেখানেই পাখিটা মারা গেল। কিছুক্ষন পর মহিলাটি দেখতে পেলেন ওই গাছের উপর থেকে একটি সাপ নেমে আসছে তখন মহিলাটি বুঝতে পারলেন , যে জল তিনি সংগ্রহ করেছিলেন সেটা আসলে জল না সাপের বিষ ছিলো । পরে মহিলাটা পাখিটার জন্য খুব আপসোস করলেন এবং তিনি বুঝতে পারলেন আমরা যখনই কোনো বিপদে পড়ি ভগবান সর্বদা আমাদের পাশে থাকেন কোনো না কোনো রূপে ভক্তের রক্ষা হেতু।


যখন  আপনার অর্থ থাকবে না, যখন আপনার সৌন্দর্য থাকবে না, যখন আপনার দেহে শক্তি থাকবে না, যখন আপনার সামনে কঠিন পরিস্থিতি এসে উপস্তিত হবে , তখন দেখবেন আপনার চিরচেনা মুখগুলো অপরিচিত হয়ে যাবে ! তখন আপনি হাজার ডাকলেও কাউকে পাশে পাবেন না !কেননা এটা স্বার্থের দুনিয়া! এখানে সবাই স্বার্থকে ভালোবাসে! জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Thursday, 9 April 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১০৮(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-108 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১০৮,PRERANA SERIES-108 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



প্রতি দিন নতুন সূর্যের আলো নতুন আশা নিয়ে সামনে এসে দাঁড়ায়। তাই আশা হারানো যাবে না। অবক্ষয়ই একমাত্র সত্য নয়। আশা রাখার মতো আরও অনেক কিছুই রয়েছে। ভবিষ্যতের মানুষ এই আশার পালে জোর হাওয়া দেবে; একদিন এ পৃথিবীকে নতুন রূপে, নতুন চিন্তাধারায়, সত্যিকারের মনুষ্যত্বে উজ্জীবিত প্রকৃত মানুষের রূপে ভরিয়ে তুলবে। এ জন্য চাই মনুষ্যত্বের জাগরণ। এ জাগরণের জন্য চাই প্রকৃত ধর্মীয় শিক্ষা। যার মাধ্যমে আমরা নিজের মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারি এবং তারই মাধ্যমে এক প্রকৃত মানব সমাজ গড়ে তুলতে পারব। ভবিষ্যতের এ আদর্শ সমাজ গড়ে তুলতে সদ্যোজাত শিশুই আমাদের আগামী দিনের দিশারি। তাদের উপযুক্ত ধর্মীয় শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তুলতে পারলে এ কলুষিত জগৎ একটি নির্মল স্বাস্থ্যবান জগতে পরিণত হবে। আর এ প্রজন্মকে উপযুক্ত দিশা দেওয়ার জন্য বর্তমানে প্রাপ্তবয়স্কদের উপযুক্ত ভূমিকা নিতে হবে।
শৃঙ্খলা দেখেছি আমি পিঁপড়ের মধ্যে,যারা একজনকে টপকে একজন সামনে যায়না।একতা দেখেছি আমি কাকের মধ্যে ,যারা একজন বিপদে পড়লে ১০০ জন তৎক্ষনাৎ হাজির হয়ে যায়,বিশ্বস্ততা দেখেছি আমি কুকুরের মধ্যে,যারা তার মনিবের জন্যে জীবন দিতে পারে।স্বচ্ছতা দেখেছি আমি পায়রার মধ্যে , যারা তার সরল মনে একজন অপরিচিত মানুষকেওঅল্পসময়ে বিশ্বাস  করে।পরিশ্রম দেখেছি আমি ঘোড়ার মধ্যে , যারা তার মনিবকে নিয়ে ছুটে যায় ঘন্টার পর ঘন্টা কোনো প্রতিবাদ ছাড়াই। সাম্যতা দেখেছি আমি মৌমাছির মাঝে,যারা সবাই একত্রে মধু সংগ্রহ করে।তবে আমি হিংসা, ক্রোধ, রাগ, অহঙ্কার, নিষ্ঠুরতা, দেখেছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিছু মানুষের মধ্যে !তাই আসুন আমরা সবাই হিংসা,ক্রোধ,অহঙ্কার ভুলে সর্বজীবে প্রেম ও  সেবায় নিজেকে নিয়োজিত করি।

একদিন এক রাজার হাতের একটি আঙ্গুল কেটে গেছে, তখন রাজা তার মন্ত্রীকে বলল দেখ আজ হটাৎ আমার আঙ্গুলটা কেটে গেছে। শুনে মন্ত্রী বলল দুঃখ করবেন না ভগবান যা করেন ভালোর জন্য করেন। রাজা ভাবল আমার আঙ্গুল কেটেছে কোথায় সমবেদনা জানাবে, উল্টো বলছে ভগবান যা করেন ভালর জন্য করেন। সাথে সাথে সে তার অন্য মন্ত্রীদের বলল এই মন্ত্রীকে এখনই জেলে প্রেরণ করো। এবং তখনই মন্ত্রীকে কারাগারে বন্দী করা হলো। কিছুদিন পর রাজা শিকারের উদ্যেশ্যে বনে গেলেন হটাৎ দেখলেন সামনে একটা হরিণ এবং এর পেছন পেছন দৌড়াতে লাগলেন কিন্তুু হরিণ শিকার করতে পারলেন না। তিনিও পথ হারিয়ে এক গাছ তলায় বসে রইলেন।

এদিকে সেই রাজ্যে প্রতি বছর একটা করে নিখুঁত  নরবলি দেওয়া হয় এবং সেটা এই রাজ্যের রাজার আদেশ। কিন্তুু নিখুঁত  মানুষ পাওয়া যাচ্ছে না, হঠাৎ এই রাজাকে দেখে তারা রাজাকে ধরে নিয়ে গেলো তখন রাজা বললেন আমাকে কেন নিয়ে যাচ্ছ আমি একজন রাজা আমাকে ছেড়ে দাও। যাহোক পরের দিন রাজাকে বলি দেওয়া হবে তাই তাকে যখন সবাই ধরে নিয়ে স্নানে বসিয়েছে তখন দেখলো তার হাতের একটি আঙ্গুল নেই। যেহেতু আঙ্গুল একটি নেই তাই তাকে আর বলি দেওয়া হলো না। ছেড়ে দেওয়া হলো। রাজা তখন দেশে এসে মন্ত্রীকে ছেড়ে দিয়ে বললেন আপনার কথাই ঠিক ভগবান যা করেন ভালই করেন। কিন্তুু তাহলে আপনি কেন জেলে বন্দী হলেন? এটাও কি ভগবান ভালো করেছেন? মন্ত্রী বলল হ্যা  এটাও ভগবান ভালোই করেছেন। আজ যদি আমি জেলে না থাকতাম তাহলে আপনার সাথে আমিও যেতাম এবং নিশ্চিত আমাকে বলি দিত। তবে মাঝে মাঝে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে আমরা ভাবি আমার সাথেই কেন এমন হয়,কিন্তু আমরা এটা ভাবি না যে হয়ত ভবিষ্যতে এই পরিস্থিতির  জন্যই আমরা এমন কিছু লাভ করতে চলেছি যা অমূল্য। 
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।