Showing posts with label Prerana. অনুপ্রেরণা মূলক লেখনী |. Show all posts
Showing posts with label Prerana. অনুপ্রেরণা মূলক লেখনী |. Show all posts

Tuesday, 12 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১৩(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-113(Prerana)]

কোন কোন বিপদ, মুক্তির উছিলা মাত্র৷ 
প্রেরণা সিরিজ - ১১৩,PRERANA SERIES-113 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



সন্তানের সুসংস্কারের পুরো দায়িত্ব মাতা-পিতার ফলে সে স্বাদই থাকে যা বৃক্ষ তাকে দেয়, পিতা মাতা সন্তানের বৃক্ষ স্বরূপ, মাতা-পিতার সুসংস্কারে সন্তানের উত্তম চরিত্র নির্মাণ হয়।সন্তানের ভবিষ্যৎ সুখী করে তোলার চেষ্টা এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য, যাদের আপনিই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি-বা হতে পারে। কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয়না? মাতা-পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবি কি আজকের সমস্ত কর্মের মূল নয়?
সংস্কার আর শিক্ষার থেকে তৈরী হয় মানুষের চরিত্র, অর্থাৎ মাতা-পিতার নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করে তেমনই হয় তাদের ভবিষ্যৎ, কিন্তু তবুও অধিকতর মাতা-পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণ কার্যের কথা ভুলেই যায়।যে মাতা-পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাদের সন্তানদের কোন লাভ হয়না। কিন্তু যে মাতা-পিতা নিজের সন্তানদের ভবিষ্যৎ নয়, তার চরিত্র নির্মাণ করে সেই সন্তানের প্রসস্থি বিশ্ব সংসার করে।
সততাও_ধৈর্যের_এক_গল্প | একটি পুকুরে ছিল দুটো মাছ ৷ বর্ষার মরসুমে জলের স্রোতের সাথে তারা চলে আসলো একটি জমিতে ৷ সুখেই কাটছিলো তাদের সংসার ৷ কিছুদিন পরেই জল নেমে গেলো ৷ আটকা পড়ে গেলো মাছ দুটো জমিটির ভিতর ৷ আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের৷ স্ত্রী মাছটি বললো- হায় এখন কি হবে আমাদের? আমরা তো জলের অভাবে মরে যাবো ৷ স্বামী মাছটি বললো- ঈশ্বরের কৃপা থেকে নিরাশ হয়ো না , তিনি নির্ধারন করে রেখেছেন কিভাবে আমরা মারা যাবো৷ তার উপর ভরসা রাখো, এদিকে ঐ জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে ৷ মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো ৷ তার মাকে দিলো রান্না করতে ৷ রাখালের মা বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কুটতে ৷ এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বললো- এবার কি হবে? এখনতো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে৷ স্বামী মাছটি আবারো একই কথা বললো , ধৈর্য্য ধারন করো ,এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে ঘরে গেলো, ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেলো মাছ দুটো৷
এখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বললো- এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বললো- এতোগুলো বিপদ থেকে যে ঈশ্বর আমাদের বাঁচালেন তিনি বাঁচাবেন ৷ ভরসা হারিয়ো না ৷ এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিলো তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো, আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছদুটো পড়ে গেলো পাখির পা থেকে ৷ এভাবেই তারা ছোট পুকুর থেকে এসে পড়লো বিশাল নদীতে৷ ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছদুটো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালো৷ সকল অবস্থাতেই ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে৷ জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Saturday, 11 April 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১০(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-110 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১১০,PRERANA SERIES-110 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

ইমেজ সোর্স : ফেসবুক 

আমাদের হারিয়ে যাওয়া মনুষ্যত্ববোধ ও চারিত্রিক গুণাবলি ফিরিয়ে আনতে চাই পারস্পরিক সম্প্রীতি। পরিতাপের বিষয় আজ বিশ্বের বিভিন্ন দেশে সম্প্রদায়গত ভেদবুদ্ধি মানুষের প্রতি আচরণে ঘৃণ্য বর্বরতায় মেতে উঠেছে। সভ্যতা ও সংস্কৃতির ওপর কলঙ্ক লেপন করছে। মানবিকতাকে করছে পদদলিত। যারা মানবিকতাকে অস্বীকার করে শুধু ধর্মের প্রচলিত যুক্তিহীন আচার-অনুষ্ঠানে ও বিশ্বাসে দায়বদ্ধ থাকে, তারাই মৌলবাদী। কোনো কোনো দেশের মৌলবাদীরা নিজ স্বার্থেই অন্ধ অনুগামীদের অন্য ধর্মাবলম্বীদের প্রতি অসহিষ্ণু করে তুলছে। মৌলবাদীদের প্ররোচনাতেই সম্প্রতি বিভিন্ন দেশে সাম্প্রদায়িকতা ও ধর্মীয় বিদ্বেষ উগ্র রূপ ধারণ করছে। মনুষ্যত্বহীন মানব পানিবিহীন সাগরের মতো। পানিহীন সাগরের যেমন পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি মনুষ্যত্বহীন মানুষেরও কোনো পরিচয় নেই। মনুষ্যত্ব আমাদের অন্তরের বিষয়। আর এ অভ্যন্তরীণ বিষয়কে জাগ্রত করতে আমাদের চাই আন্তরিক ইচ্ছা। এ মনুষ্যত্ব গড়ে তোলার জন্য আমাদের চাই মানসিক শক্তি, অন্তরের দৃঢ় বিশ্বাস, যা আমাদের প্রগতির পথে এগিয়ে যেতে ও বিভিন্ন বিপদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে। এ সংগ্রামে জয়ী হলেই আমরা প্রকৃত মানুষ হতে পারব।

মহাভারত থেকে - অর্জুন : মানুষ নিজের সন্তানের জন্য শ্রম করে, নিজের সন্তানের কাছে সুখের আশা করবে না? কৃষ্ণ : মানুষ তার সন্তানের জন্য যাই করে থাকে তা কি ব্যাবসা নাকি প্রেম? অর্জুন : প্রেম! কৃষ্ণ : তাহলে নিজের কার্যের প্রতি ফলের আশা কেন? ভবিষ্যতে লাভ তো ব্যাবসায় দেখা হয়, প্রেমে নয়। যে মানুষ তার সন্তানের চরিত্রের নির্মান উচিৎরূপে করে, সন্তানদের প্রেম আর ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানেরাও তাকে প্রেম ও সুরক্ষা অবশ্যই দেয়। সন্তানদের কর্ম, সজনদের ব্যাবহার তাদের কর্ম। আর জখন তাদের কর্মের উপর আমাদের কোন অধিকার থাকে না তাহলে তাদের নিকট আাশা বা আাকাংখা রাখা কি প্রয়োজন? যদি গভীরভাবে চিন্তা করো তাহলে শিঘ্রই জেনে যাবে যে জীবনে এমন কোন কার্যই নেই যার সাথে আশা এবং আকাঙ্খা যুক্ত করা অনিবার্য। যখন সৃষ্টিই পরমাত্মা, আর মানুষ এই পরমাত্মারই অংশ তখন সকল কার্য এই পরমাত্মাই করেন। মানুষ স্বয়ং কিছুই করে না। এটিই কর্মযোগের মূল সিদ্ধান্ত। তোমাকেও কর্মযোগী হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। তিনটি গুন ত্যাগ করে নির্গুন হয়ে যাও। এই দন্দ মুক্ত হয়ে যাও। সর্বদা স্বত্য অর্থাৎ পরমাত্মায় বুদ্ধি প্রয়োগ করে কর্তব্য নির্বাহ করতে থাকো। কিছু প্রাপ্তি লাভের আাশা আর কিছু প্রাপ্ত বস্তুকে সংরক্ষন করার ইচ্ছা ত্যাগ করো , আর নিজের আত্মাকে সতন্ত্র করো।

জীবন পরিচালনার জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বাণী যার সবকটি মহাভারত থেকে নেওয়া -

★যদি কোন ঘটনার মানুষ বেশি ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী। (যাদবশ্রেষ্ঠ ভগবান শ্রী কৃষ্ণ)
★ধর্মের উপদেশ দেয়া যায়, আদেশ কিছুতেই দেয়া যায় না। সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয়। -(বেদব্যাস)
★যে বস্তু সহজেই লাভ করা যায়, সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না।---(মহামন্ত্রী বিদুর)
★যারা শত্রুর শত্রু হয়, তাদের সাথে বন্ধুত করতে হয়।যেখানে বল কাজ করবে না সেখানে ছলের প্রয়োগ আবশ্যক --( শকুনি)
★যখনই মানুষের জীবনে কোন বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে। ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিকরূপ কেমন হয়? সেটা কি আমরা কখনও বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্খা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরনে দান করা। অর্থাৎ নিজের কর্মেল ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেয়া সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিনামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সবকর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করুন।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

Friday, 10 April 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১০৯(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-109 (Prerana)]

প্রেরণা সিরিজ - ১০৯,PRERANA SERIES-109 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



জীবনে কখনো কাউকে ছোট মনে করবেন না, মনে রাখবেন,পায়ের নিচের দূর্বাঘাসটাই পুজোতে লাগে, মাথার ওপরের তালগাছটা নয়। সকল সংগ্ৰহের অন্ত হল বিনাশ,লৌকিক উন্নতির অন্ত হল পতন,সংযোগের অন্ত হলো বিয়োগ,জীবনের অন্ত হল মরন। যা বিয়োগ তা থেকে সুখ কেমন করে পাওয়া যাবে, সুখ ও দুঃখ থাকার নয়, যাওয়া আসা এই ভবে।যার সংযোগ হয় তার বিয়োগ ও হয়, সংযোগ ভোগ একই কথা,সম্মান পেলে সন্তুষ্ট  হন,অপমানে পান শুধু ব্যাথা। 

মৃত্যুর পশ্চাতে দেহকে নষ্ট করা হয় কেন? বাস্তবে না মানুষের পরিচয় দেহের সাথে যুক্ত থাকে,  না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে থাকে।  মানুষের স্বভাব,তার আচরণ আর তার কার্যই তার আসল পরিচয়। এই স্বভাব,আচরণ আর কার্য কিরূপে তৈরি হয় তাকে বিঝতে হবে।  মানুষের জীবন কেবল দৃশ্যমান আর অদৃশ্যমান পদার্থের মিলন মাত্র। কিন্তু তথাপি প্রত্যেক মানুষের স্বভাব তথা কার্য ভিন্ন ভিন্ন প্রতিপন্ন হয় এর কারন হল সৃষ্টির তিন গুন-তম,রজ আর সত্য। তম শব্দের অর্থ অন্ধকার , ভাল মন্দ বিচার ব্যাতীত জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়ে থাকে। যেরূপে পশুপাখি বেঁচে থাকে। কেবল মাত্র শারীরিক ইচ্ছাকে পূর্ণ করার জন্য সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতে ধর্মের সত্যের আর পরম্পরার বিচার করে ব্যবহার করে থাকে তখন তাকে স্বাত্বিক জীবন বলা হয়।  এই দুয়ের অন্ত:স্থলেও এক প্রকারের ব্যক্তি থাকে যার নিকট জ্ঞান তো আছে কিন্তু শরীর আর মনের বাসনার সাথে আবদ্ধও রয়েছে , এরূপ ব্যাক্তি রজগুন অর্থাৎ অহংকারপূর্ন মন নিয়ে বেঁচে থাকে। তম রজ অথবা সত্য গুনের অধিক অথবা স্বল্পমাত্রার মিল বন্ধনে মানুষের স্বভাব তৈরি হয়। 

বর্তমান জগতে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, স্নেহ, মমতা দেখা যায়, তা অতি কৃত্রিম। তাতে থাকে না কোনো আন্তরিকতা, থাকে শুধু কপটতা আর স্বার্থপরতা। এ ভালোবাসা শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য। বর্তমানে এ জগতের রথ চলছে মিথ্যা ও ছল নামক ইন্ধনের দ্বারা। এ রথে যারা চলছে, তাদের প্রকৃত মানুষ বলা যায় না। তাদের ভণ্ডামির জন্য বর্তমান মানবসমাজ ধূলিসাৎ হচ্ছে। এ ধূলিসম অবস্থা থেকে উঠে আসার জন্য চাই প্রকৃত স্নেহ ও ভালোবাসা, যার দ্বারা আমরা এ বিশ্বের মানুষের মন জয় করতে পারব। একজন ব্যক্তিকে প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার জন্য নিজের ভাবাধারার পরিবর্তন ঘটানো একান্ত প্রয়োজন। যে ব্যক্তি জগতের সব ব্যক্তিকে নিজের বন্ধু, ভাই, পিতা ও নারীদের নিজের বোন, মা হিসেবে দেখেন, সে ব্যক্তিই প্রকৃত মানুষ। কিন্তু বর্তমানে অধিকাংশই স্বার্থপর। এ কারণেই বর্তমানে মানুষ অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞানে যতই উন্নতি করি না কেন, প্রকৃত মানুষ না হতে পারলে এ উন্নতির কোনো মূল্য নেই।
এ জগতের বাহ্যিক রূপ অতি সুন্দর; কিন্তু এর অভ্যন্তরীণ রূপ বড়ই জটিল। অনেক সময় বিভ্রান্তিকর মরীচিকার মতো। মানুষও জগতের মতোই। তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, লিপ্সা ও আকাঙ্ক্ষা পূরণের জন্য অন্যকে মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত করে। এটি মনুষ্যত্ব নয়। এটি ভীষণ পরিতাপের বিষয়। সময় থাকতে আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে আমাদের পতন নিশ্চিত। এ পতন থেকে উঠে দাঁড়াতে হলে আমাদের অন্তর-আত্মাকে উন্নত করতে হবে। আমাদের স্বার্থপরতা বিসর্জন দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। তা হলেই মিলবে আমাদের মুক্তি, নতুবা আমাদের মানব-অধিকার নিরর্থক।
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।