Saturday, 4 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ- ৬৩ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-63 (Prerana)]


প্রেরণা সিরিজ - ৬৩,PRERANA SERIES - 63 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                            আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে। শুরু করছি আজকের বিষয় ।
                                      নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।

  


বেশিরভাগ লোকই অন্যদের তুচ্ছ করে দেখে, কারণ প্রত্যেকেই অন্যদের চাইতে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করে। এটাই  হল  তাদের  সবচেয়ে  বড়  ভুল।  আপনি  কাউকে  গুরুত্ব  দিলে  সে আপনার জন্য সাধ্যের  অতিরিক্ত  করবে।  মানুষ  তার  কাজের  স্বীকৃতি  চায়।  মানুষের  কাজের  প্রশংসা  করো। খুব তুচ্ছ  কোনো  কাজ  করলেও  প্রানভরে  তাকে প্রশংসা করো। দেখবে পরে সে তোমার জন্য সাধ্যাতীত করবে। লোকে তোমার কাছে যা প্রত্যাশা করে সবসময় তার চেয়ে একটু বেশি দিতে চেষ্টা করবে, তাতে তোমার লাভই  হবে।
  • নিজেকে সফল দেখতে হলে কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরী করো।
  • তোমার চেয়ে নিচুস্তরের লোকের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়ো  না। তাহলে তুমিও তাদের স্তরেই নেমে আসবে।তাই সেক্ষেত্রে তাদের উপেক্ষা করো।
  • তোমার চাইতে সফল লোকেদের ঈর্ষা কোরো  না, বরং তাদের কর্মপদ্ধতি অনুসরণ করে তাদের পর্যায়ে নিজেকে উন্নীত করো।
  • তর্ক কোরো না। তর্কে জিতলে তোমার কোনো লাভ নেই কিন্তু হারলে, হারাতে পারো অনেক কিছু, কোনো কোনো ক্ষেত্রে বন্ধুত্বও।
  • নিজেকে বিশ্বাস করো আর পিউবিলিয়াস  সিরাসের অমোঘ উক্তি মনে রেখো--" একজন জ্ঞানী  মানুষ মনকে তার ভৃত্য বানিয়ে রাখেন, আর একজন বোকা লোক তার মনেরই ভৃত্য হয়ে থাকে"।
সবসময় মনে রাখবে , নিজেকে তুমি যতটা ভালো হিসাবে জানো, তুমি তার থেকেও বেশি ভালো। সফল মানুষেরা কেউই সুপারম্যান নয়। সাফল্যের মধ্যে সেরকম কোনো রহস্যও নেই। সাফল্য পেতে গেলে অতিমানবিক বুদ্ধি বা দক্ষতারও প্রয়োজন হয় না এবং অবশ্যই সাফল্য ভাগ্যের উপর নির্ভরশীল নয়। সফল মানুষেরা নিজেদের দক্ষতা ও শক্তিকে কখনোও অনাবশ্যক ছোট করে দেখেননি এবং তাদের আত্মবিশ্বাসই  তাদেরকে সাফল্যের পথে নিয়ে গেছে। 

প্রথমেই তোমার লক্ষ্য স্থির  করতে হবে এবং সেই বিষয়ে ওয়াকিবহাল হতে হবে। তোমরা যত  লক্ষ্যের দিকে এগোতে থাকবে, দেখবে গন্তব্য ততই কাছে এসে যাবে এবং সাথে সাথে তোমার দৃঢ়তাও বাড়তে থাকবে। মনে রাখবে লক্ষ্য পূরণের পথে বড় বাধার থেকে ছোট বাধাগুলিই বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
শ্রীমদ্ভাগবত গীতা  


আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন আমাদের মনে হয় আমরা আমাদের মানসিক ক্ষমতার একেবারে তলানিতে এসে ঠেকেছি। সামনে জীবন কোনদিকে যাবে কিছু বোঝা যাচ্ছেনা; ভবিষ্যৎ অন্ধকার। এই এমনি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা সবার জীবনেই কখনো না কখনো আসে আর সেই সময়েই পরিচয় পাওয়া যায় তার শিরদাঁড়ার ক্ষমতার। যতদূর চোখ গেছে ততদূর নিশ্ছিদ্র অন্ধকার দেখা যায়, আর সেখান থেকে যে উঠে আসতে পারে, জীবন হয় তার। তারা জীবনকে তাদের নিয়ন্ত্রণে রাখে, জীবন তাদের নিয়ন্ত্রন করে না।আর এমনি সময় আমাদের কিছু বাণীর সাথে পরিচিত ঘটে যা আমাদের জীবনের মূল্য ও জীবনবোধ কে পরিশীলিত করে।  
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Friday, 3 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬২ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-62 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৬২ ,PRERANA SERIES - 62 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                               আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
                                      নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




কাজের প্রতি নিষ্ঠা , সন্মান ও সৃষ্টিশীল সমন্বয় থেকেই তৈরী হয় গভীর আত্মবিশ্বাস এবং সেটাই এনে দেয়  সাফল্য। এক্ষেত্রে বিখ্যাত একটি গল্পের কথা উল্লেখ করছি। তিনজন রাজমিস্ত্রী একটি মন্দির তৈরির কাজ করছিলো। প্রথম জনকে জিজ্ঞাসা করা হল, তুমি কি করছো? সে উত্তর দিলো ,'কি আর করবো, ইঁট গাঁথছি'। এবার দ্বিতীয়জনকেও ওই একই প্রশ্ন করা হলে সে উত্তর দেয় ,'এই দিনে ১৫০ টাকা রোজগার করার চেষ্টা করছি'। সবশেষে তৃতীয়জনকেও ওই একই প্রশ্ন করা হলে, সে বললো, 'আমি পৃথিবীর সবচাইতে সুন্দর মন্দিরটি তৈরী করছি'। এই ঘটনার দশ বছর পর দেখা গেলো যে   প্রথম দুজন রাজমিস্ত্রী তখনো রাজমিস্ত্রীই রয়েছে কিন্তু তৃতীয়জন আর রাজমিস্ত্রী নেই-- সে হয়ে গিয়েছে সুপারভাইজার যে অন্যান্য রাজমিস্ত্রীদের  পরিকল্পনা দিচ্ছে, নকশা অনুযায়ী বড় বড় ইমারত, ব্রিজ ইত্যাদি তৈরী করছে। এক্ষেত্রে তৃতীয় রাজমিস্ত্রির একটা আত্মসম্মানবোধ ছিল।কিন্তু বাকি দুজনের তা ছিল না , তাই তারা রাজমিস্ত্রিই  রয়ে গেল আর তৃতীয়জন হয়ে গেল আর্কিটেক্ট ।

আসলে তোমাকে সঠিকভাবে ভাবতে হবে আর সেই ভাবনা বা চিন্তা তোমার কর্মতৎপরতা বা কর্মক্ষমতার প্রয়োজনীয় পরিবর্তন ও উন্নতি ঘটাবে যা বয়ে নিয়ে আসবে তোমার সাফল্য।

কর্মতৎপরতাই সাফল্য আনে। কর্মতৎপরতা বৃদ্ধির জন্য নিম্নলিখিতগুলির নিয়মিত চর্চা করো -----


  • চিন্তা না করে কাজে নেমে পড়ো ।
  • কাজে নেমে পড়লে সব অমূলক ভয় দূর হয়ে যাবে এবং তোমার আত্মবিশ্বাস বাড়বে।
  • সবসময় কাজটা এখনই করতে হবে , পরে নয়। এক্ষেত্রে হিন্দীতে একটা কথা আছে,'কাল নেহি তো আজ,আজ নেহি তো অব'।
  • সম্পূর্ণ অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা না করে, পরিস্থিতি নিজের বুদ্ধি, মেধা ও মন দিয়ে নিজেই অনুকূল করে নাও এবং সমস্যা এলে তার মোকাবিলা করো।
  • কষ্টকর কাজ যান্ত্রিকভাবে করে নাও। কষ্টের কথা বেশি ভাববে না।দেখবে কাজটা দ্রুত শেষ হয়ে গেছে।
  • শুধু পরিকল্পনা করলেই হবে না, তাকে কাজে পরিণত করতে পারলেই মিলবে ইপ্সিত ফল।
  • সমস্যা নিয়ে কখনোই ভাববে না, ভাববে সমাধান নিয়ে।
  • নিজের বুদ্ধি ও বিবেচনার উপর আস্থা রাখতে হবে। সব দিক ভালো করে খাটিয়ে দেখে তোমার বিবেক যা বলে তাই করো। সিদ্ধান্তে দৃঢ় থাকো।
  • মানুষকে ভয় পেয়ে না । দু-একজন একটু আলাদা হলেও বেশিরভাগ মানুষই তোমার মত।
  • বেশি কাজ করার সুযোগ এলে গ্রহণ করো। তোমাকে বাড়তি বা নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে এটা একটা কমপ্লিমেন্ট।
  • কারোর সম্পর্কে  গুজব ছাড়াবে না। গুজবে কান দেবে না। 
  • কেউ বিশ্বাস করে কোনো গোপন কথা বললে সেটা গোপন রাখবে কিন্তু মিথ্যা কথা বলবে না
    Bengali Community 
যে মানুষের কাজের তাগিদ বেশি, সেই মানুষের অমনি কথা কম হয়ে যাবে , কারণ সে কাজে মনোনিবেশ করলে বাকি পৃথিবী তার কাছে শূন্য হয়ে যাবে। পাহাড়ি নদী, যার গতি বেশি তার বয়ে চলার শব্দও বেশি হয় কারন তার জলের পরিমান কম, জলই চলার পথের পাথরে ধাক্কা খায় বেশি ও সেই ধাক্কার আওয়াজও হয় বেশি; তবে বড় নদী যার গভীরতা যত  বেশি তার জলের পরিমাণও তত বেশি, ফলে সে নদীর রাস্তায় যত  পাথর বা বাধা বিপত্তি থাকে তাকে  সে তার তোড়ে ভাসিয়ে নিয়ে যায়।

কথা কম কাজ বেশি। যে মানুষ নিজেকে চেনে, সে সারা পৃথিবী চেনে। ইচ্ছাই মানুষের শক্তি।   কঠিন পরিশ্রমের কোনো শর্ট কাট নেই। পাপের ঘড়া পূর্ণ হলে যেতে হবে।  নেই মামার থেকে কানা মামা ভালো। কর্ম কর ফলের চিন্তা করোনা।  একজন মানুষের ভাবনাই তাকে তৈরী করে।যারা ভাবে তারা ভিড়ের মধ্যেও একা থাকে।  চলার পথের শেষটাই সবথেকে বেশি সুন্দর এবং এটাই  শেষ কথা ।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Thursday, 2 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬১ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-61 (Prerana)]


প্রেরণা সিরিজ - ৬১ ,  PRERANA SERIES - 61  (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                                 আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে, করে দেবে। শুরু করছি আজকের বিষয় ।
                                         নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।




যদি কোনো বড় কিছু করতে চাও তাহলে কাজটি করার জন্য প্রস্তুত হয়ে যাও , কাজটি সহজই হোক বা কঠিন হোক। যখনি তোমার সামনে কেউ ইবাচক কথা বলে, নিরুৎসাহ করে, তোমার ক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে আর অযথা তোমার সময় নষ্ট করে -- এক্ষেত্রে কিছু শুনো না। যদি না শোন তবে উত্তর দেবে কিভাবে? আর তাই নেতিবাচকতাও তোমার মধ্যে প্রবেশ করতে পারবে না।

যদি তুমি জীবনে কিছু পেতে চাও তবে জ্ঞান ভেতরে প্রবেশ করতে দাও। এই বিশ্বে জ্ঞানীর অভাব নাই। এমন কিছু জ্ঞানী আছে যারা সমস্ত কিছুই জানে, কিন্তু কিছুই জীবনে ব্যবহার করে না।আবার কিছু জ্ঞানী আছে যারা কিছুই জানে না কিন্তু এমন ভাব করে যেন মনে হয় সব জানে। এইসব কারুর জীবন বদলাতে নাও সাহায্য করতে পারে কিন্তু এর ফলে যদি চিন্তা করার প্রক্রিয়াও জাগ্রত হয় , তবে সেটাও কিন্তু ফলদায়ক হবে। অসফল হওয়ার সাহস রাখতে হবে এবং সেই ক্ষমতা অনুযায়ী লক্ষ্য তৈরী করতে হবে। কখনো কখনো ক্ষমতা না থাকা সত্ত্বেও আকাশ ছোঁয়া লক্ষ্য তৈরী করার ফলে ব্যর্থ হো এবং নিজেদের আত্মবিশ্বাস ভেঙে যায় আর নিজেদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করতে থাকো।

বিখ্যাত দাবাড়ু বিশ্বনাথন আনন্দ  বলেছেন, 'একটা ভুল চালের অর্থ খেলার শেষ নয '। জীবনের ক্ষেত্রেও এই কথাটাই খাতে । যদি কোনো বুদ্ধিমান ছেলে বা মেয়ে অসফল হয় তবে তাদের নিজেদের লজ্জা পাওয়া উচিত, তার কারন তারা তাদের যোগ্যতাকে ঠকিয়েছে।যদি তোমাদের মধ্যে উৎসাহ , উদ্বিপনা , উন্মাদনা, প্রবল ইচ্ছা থাকে তাহলে কেউ তোমাদের আটকাতে পারবে না। শুধুমাত্র যেটা করতে চাইছো সেটাকে ভালোবেসে মন দিয়ে করার চেষ্টা করো।যদি সুযোগ হাতছাড়া হয়ে যায় তারজন্য আফসোস না করে পুনরায় নতুন সুযোগের প্রস্তুতি নাও।
Milk & Honey 

এটা তোমাদের বুঝতে হবে যে সমস্ত ঘটনা বা দুর্ঘটনা অথবা সমস্ত ব্যক্তি তোমার নিয়ন্ত্রণে নেই, তাই সবেতেই রাগ করার কোনো প্রয়োজনীয়তা নাই। বাবা-মা বা অভিভাবকেরা সন্তানদের জন্য যা করেন তা কোনো মূল্য দিয়ে মাপা যায় না।তুমি অন্যের সাথে যেমন বিনম্র ব্যবহার করা এবং তাদের শ্রদ্ধা করা অবশ্যই উচিত । বিনম্রতা, শ্রদ্ধা,শিষ্টাচার, কৃতজ্ঞতা  ইত্যাদি কখনোই পুরোনো হয় না।

যে কোনো বড় কাজ সারতে গেলে লাগে একাগ্রতা,  আর সেই কাজ শেষ না হওয়া ওব্দি  তার পেছনে লেগে থাকার মত ধৈর্য্য।  কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব না। যে মানুষের মানসিক শক্তি যেমন, তার জীবনের গতিও তেমন। আবারো সেই নদীর গভীরতার মতই খানিক- যে নদীর গভীরতা জট বেশি তার শক্তি তত বেশি, তত জোড়ে তত দুরে সেই নদী বইতে পারে। আর তেমনই যে মানুষের মানসিক শক্তি জট ববেশী তার জীবনের গতি, গভীরতা ততটাই বেশি।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।