Wednesday, 13 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১৪(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-114(Prerana)]

 নিষ্কাম ভাবে কর্ম করাই কর্তব্য। ফলত্যাগই ত্যাগ। 

প্রেরণা সিরিজ - ১১৪,PRERANA SERIES-114 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।






অনেকে বলেন, নিষ্কাম কর্মে প্রণোদনা নেই, ইহা উদ্দেশ্য বিহীন। তাহা ঠিক নয়। কর্মেই সৃষ্টি, কর্মদ্বারাই সৃষ্টিরক্ষা, তাই প্রকৃতি সকলকেই কর্ম করান। জীবের কর্তব্য কর্মটিকে নিষ্কাম করে ভাগবত কর্মে পরিনত করা। ইহাই কর্মযোগ। কর্মী যদি স্বার্থান্বেষী হন, তবে জগতের দুঃখ মোচন হবে কিভাবে। তাই প্রহ্লাদ দুঃখ করে বলেছেন, ভাগবত (৭/৯/৪৪) — প্রায়েণ দেবমুনয়ঃ স্ববিমুক্তিকামা। মৌনং চরন্তি বিজনে ন পরার্থনিষ্ঠাঃ।


‘ প্রায়ই দেখা যায়, মুনিরা নির্জনে মৌনাবলম্বন করিয়া তপস্যা করেন, তাঁহারা লোকের দিকে দৃষ্টি করেন না। তাঁহারা ত পরার্থনিষ্ঠ নন, তাঁহারা নিজের মুক্তির জন্য ব্যস্ত, সুতরাং স্বার্থপর’। প্রাচীনকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা কর্ম দ্বারাই গৌরব লাভ করেছিল, শিক্ষা সভ্যতায়, শিল্প সাহিত্যে, শৌর্য বীর্যে জগতে শীর্ষ স্হান অধিকার করেছিল। সেই সনাতন ধর্মাবলম্বীরা আজ অলস, অকর্মা, বাক্যবাগীশ বলে উপহাস্যস্পদ। এ দুর্দশা কেন? সনাতনীদের কর্ম হতে বিচ্যুত করলো কে? সনাতনীদের এই বুদ্ধিভেদ জন্মিল কিরূপে? ইতিমধ্যে বহু ধর্মাচার্যের আগমন ঘটেছে। তাঁদের মধ্যে মায়াবাদ, দ্বৈতবাদ, জ্ঞান, বৈরাগ্য, প্রেম, ভক্তি সবই ছিল, কিন্তু কর্মের প্রেরন নাই, কর্মপ্রশংসা নাই, র্মোপদেশ নাই। সন্ন্যাসবাদীরা বলেন, কর্ম বন্ধনের কারন, কর্মত্যাগই মুক্তি (১৮/৩), শ্রীভগবান বলিতেছেন, কর্ম ত্যাগ জীবের পক্ষে সম্ভব নয়, কর্ম ত্যাগে লোকরক্ষাও হয় না, সুতরাং নিষ্কাম ভাবে কর্ম করাই কর্তব্য। ফলত্যাগই ত্যাগ। নিষ্কাম কর্মীরা কর্ম বন্ধন হতে মুক্ত হয়। সেজন্য কর্ম ত্যাগের প্রয়োজন হয় না। ‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন'।

বিবেকের অর্থ হলো - সত্য কি, মিথ্যা কি, শাশ্বত কি, নশ্বর কি এইসব কথা ঠিকমতো বুঝে নিজের ব্যবহারিক জীবনে ধারন করা। একমাত্র পরমাত্মাই সত্য, অবশিষ্ট যা কিছু আছে যেমন পরিবার, পুত্র, কন্যা, বাড়ী, চাকরী, দোকান, মিত্র, সম্বন্ধী, আপন, পর আদি সবই হলো অনিত্য। একদিন তাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই শরীরের সাথে সাথেই সমস্ত সম্বন্ধ, নিন্দা - প্রতিষ্ঠা, ধনী-গরীব, সুস্থ্য-অসুস্থ্য এইসব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।

ভগবান শ্রী রামের গুরু মহর্ষি বৈশিষ্ট্য বলেছিলেন, হে রামজী, চন্ডালের ঘরে ভিক্ষা খেয়েও যদি সৎসঙ্গ পাওয়া যায়, আর তাতে শাশ্বত-নশ্বরের বিবেক জাগ্রত হয় তাহলে এই সৎসঙ্গ না ছাড়াই উচিৎ।গুরু বৈশিষ্ট্যের কথা কতটা অর্থপূন্য, কেননা এমন সৎসঙ্গ আমাদের নিজের শাশ্বত স্বরুপের দিকে নিয়ে যায়। যখন সংসারের অন্য ব্যবহার যদিও যেভাবেই উপলব্ধি করায়, অন্তে মৃত্যুর মুখেই নিয়ে যায়। এইজন্য সাধু সন্তের সান্নিধ্যে থেকে সৎসঙ্গ করা উচিৎ যাতে সত্যিকারের বিবেক জাগ্রত হয়, যার দ্বারা আমাদের সাত্ত্বিক মতি তৈরী হয়।

শ্রীশ্রী গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন. যে এই পৃথিবীতে তোমার আপন বলতে কিছুই নেই। কি নিয়ে এসেছিলে,যা তুমি হারিয়েছ? বর্তমানে যা তোমার,পুর্বে তা অন্য কারো ছিলো এবং ভবিষ্যতেও সেটা অন্য কারো হয়ে যাবে।পরিবর্তনই তো সংসারের নিয়ম!কেনো তুমি কষ্ট পাচ্ছো?সংসারে সুখি সেই হতে পারে,যে প্রকৃত সুখ চিনতে পারে।আমরা যদি এইটুকু সত্য উপলব্ধি করতে পারি যে, এই সংসারে আমার বলতে কিছুই নেই সবকিছুর কর্তা সয়ং ভগবান।শূণ্য হাতে এসেছি,শূণ্য হাতেই যেতে হবে এই সংসার ছেরে, তাহলে সুখ অথবা দুঃখের কোন অবকাশই থাকে না।মৃত্যুর সময় যদি কোন কিছু সাথে যায়,তা হচ্ছে কর্মফল,ভগবান শ্রীকৃষ্ণের নাম।তাই,তাকে মনদিয়ে স্মরণ করো তিনি তোমায় রক্ষা করবেন।
পৃথিবীতে অধিকাংশ মানুষের কাছে মৃত্যু এক ভয়ানক জিনিস। শ্রীশ্রী গীতাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন.. মৃত্যুকে আমাদের নিত্য দিনের সঙ্গী বলেই মনে হয়। গীতার ব্যাখ্যা অনুসারে  আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত মারা যাচ্ছি। কারণ মৃত্যু বলতে শরীরের পরিবর্তন কে বোঝায়, এবং এই শরীর পরিবর্তন আমাদের জীবনে আমুল পরিবর্তন আনে। যেমন ধরেন, পাচ মাস বয়সে আপনি যাকে দেখেছেন, তাকে যদি পাচ বছর পর দেখেন, তাহলে খুব সম্ভব আপনি তাকে চিনতে পারবেন না। পাচ মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন,পাচ বছরে তা সম্পূর্ণ রুপে পরিবর্তন হয়েছে।এমনকি দেহের কোষগুলো ও পরিবর্তন হয়েছে।এভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পযন্ত প্রতিটি জীবেরই পরিবর্তন হচ্ছে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,শরীরের পরিবর্তনকে মৃত্যু বলে জানবে।ঠিক যেমন কেউ,শৈশব থেকে যৌবন,যৌবন থেকে বার্ধক্য, এবং একই ভাবে মৃত্যু সময়ে এক দেহ থেকে অন্য দেহ গ্রহন করে।যেমন, মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে পরিবারের অনেকে সদস্য নিহত হবে জেনে অর্জুন এতোটাই দূর্বল হয়ে পড়েন যে, তিনি যুদ্ধ করার ইচ্ছাটাই হারিয়ে ফেলেন,তিনি বলেন,আমি যদি যুদ্ধ করে ত্রিভুবন ও লাভ করি, তবুও আমি সুখি হতে পারবো না। অর্জুনের মতো প্রতিটা জীবেই মৃত্যু নিয়ে চিন্তিত। পরিবারের সদস্যদের নিয়ে আসন্ন চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন।মৃত্যু বলতে কি বোঝায়, মৃত্যু কি,মৃত্যু কেন হয়? কিছু কিছু মানুষ মনে করে, মৃত্যুর সাথে সবকিছু শেষ হয়ে যায় ।জড়দৃষ্টিকোন থেকে জীবন এবং দেহের শেষ হওয়াকে মৃত্যু বলে। কিন্তু আত্মা নিত্য, আত্মার কোন মৃত্যু হয় না।
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন। এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।



Tuesday, 12 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১৩(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-113(Prerana)]

কোন কোন বিপদ, মুক্তির উছিলা মাত্র৷ 
প্রেরণা সিরিজ - ১১৩,PRERANA SERIES-113 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



সন্তানের সুসংস্কারের পুরো দায়িত্ব মাতা-পিতার ফলে সে স্বাদই থাকে যা বৃক্ষ তাকে দেয়, পিতা মাতা সন্তানের বৃক্ষ স্বরূপ, মাতা-পিতার সুসংস্কারে সন্তানের উত্তম চরিত্র নির্মাণ হয়।সন্তানের ভবিষ্যৎ সুখী করে তোলার চেষ্টা এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য, যাদের আপনিই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে। তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি-বা হতে পারে। কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয়না? মাতা-পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা এসবি কি আজকের সমস্ত কর্মের মূল নয়?
সংস্কার আর শিক্ষার থেকে তৈরী হয় মানুষের চরিত্র, অর্থাৎ মাতা-পিতার নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করে তেমনই হয় তাদের ভবিষ্যৎ, কিন্তু তবুও অধিকতর মাতা-পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণ কার্যের কথা ভুলেই যায়।যে মাতা-পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তাদের সন্তানদের কোন লাভ হয়না। কিন্তু যে মাতা-পিতা নিজের সন্তানদের ভবিষ্যৎ নয়, তার চরিত্র নির্মাণ করে সেই সন্তানের প্রসস্থি বিশ্ব সংসার করে।
সততাও_ধৈর্যের_এক_গল্প | একটি পুকুরে ছিল দুটো মাছ ৷ বর্ষার মরসুমে জলের স্রোতের সাথে তারা চলে আসলো একটি জমিতে ৷ সুখেই কাটছিলো তাদের সংসার ৷ কিছুদিন পরেই জল নেমে গেলো ৷ আটকা পড়ে গেলো মাছ দুটো জমিটির ভিতর ৷ আসন্ন বিপদ বুঝতে বাকি রইলো না তাদের৷ স্ত্রী মাছটি বললো- হায় এখন কি হবে আমাদের? আমরা তো জলের অভাবে মরে যাবো ৷ স্বামী মাছটি বললো- ঈশ্বরের কৃপা থেকে নিরাশ হয়ো না , তিনি নির্ধারন করে রেখেছেন কিভাবে আমরা মারা যাবো৷ তার উপর ভরসা রাখো, এদিকে ঐ জমিতে এক রাখাল আসলো ঘাস কাটতে ৷ মাছ দুটো দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো ৷ তার মাকে দিলো রান্না করতে ৷ রাখালের মা বাড়ির উঠানে বসে বটি নিয়ে আসলো মাছ কুটতে ৷ এবার স্ত্রী মাছটি কাঁদতে কাঁদতে বললো- এবার কি হবে? এখনতো আমাদের শরীরকে কেটে টুকরো টুকরো করা হবে৷ স্বামী মাছটি আবারো একই কথা বললো , ধৈর্য্য ধারন করো ,এদিকে রাখালের মা পিচ্ছিল মাছ ধরতে না পেরে ছাই আনতে ঘরে গেলো, ঠিক তখন একটি চিল এসে ছোঁ মেরে নিয়ে গেলো মাছ দুটো৷
এখন স্ত্রী মাছটি আরো ভয় পেয়ে বললো- এবার কে বাঁচাবে আমাদের? স্বামী মাছটি বললো- এতোগুলো বিপদ থেকে যে ঈশ্বর আমাদের বাঁচালেন তিনি বাঁচাবেন ৷ ভরসা হারিয়ো না ৷ এরপর চিলটি যখন নদীর পাশে বিশাল গাছটির দিকে যাচ্ছিলো তখন অন্য একটি চিল এসে মাছের জন্য মারামারি শুরু করলো, আর তখন ঠিক বিশাল নদীর মাঝামাঝিতে এসে মাছদুটো পড়ে গেলো পাখির পা থেকে ৷ এভাবেই তারা ছোট পুকুর থেকে এসে পড়লো বিশাল নদীতে৷ ধৈর্যের পুরস্কার পাওয়ায় মাছদুটো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানালো৷ সকল অবস্থাতেই ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে৷ জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Monday, 11 May 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-১১২(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-112(Prerana)]



প্রেরণা সিরিজ - ১১২,PRERANA SERIES-112 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।

আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।  নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।  আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।


আমার ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন

সেই ব্যক্তি কিঞ্চিৎ আপনার শত্রূ নয়, যে আপনার ভুলত্রূটি আর দুর্বলতাগুলিকে বার বার স্মরন করিয়ে দেন, বরং আপনার শত্রূ হলো ঐ ব্যক্তি যে আপনাকে ভূল দিশায় যেতে দেখেও আপনাকে বাধা  না দিয়ে হাঁসতে থাকে আর আপনাকে সংশোধনের চেষ্টাও করেন না।বিরোধ করা ব্যক্তি আপনার শত্রূ  নয়, বরং খারাপ কাজের বিরোধ না করা লোকই আপনার শত্রূ ।আজকাল 'আপন' আর 'পর' - এর পরিভাষা বদলে গেছে।লোকে  মনে করে স্বজন আত্মীয় তারাই যারা যে কোন পরিস্থিতিতে আমাদের সঙ্গ দেয়, কিন্তু বাস্তবে প্রিয়জন হলো তারাই যারা খারাপ কর্ম করা থেকে আমাদের বাঁচান।দুর্যোধন যদি কাকা বিদুরের কথা মেনে নিতেন, তাহলে মহাভারতের যুদ্ধ হতোনা।রাবন যদি তার ভাই বিভীষনের কথা মেনে নিতেন তাহলে লঙ্কা বিধ্বংস হতো না।মিত্র তারাই যারা আমাদের মতিভ্রম সুধরে দেয়, জীবনের গতি দিয়ে দেয়। 

মানুষ সামান্য দান করেই নিজেকে দাতা হিসেবে,সকলের সামনে তা তুলে ধরে! অথচ ঈশ্বর এই সমগ্র বিশ্ব-ব্রহ্মান্ড দান করেও নিজেকে সর্বদা লুকায়িত রেখেছে। সে ভুলে যান তার যা আছে সমস্ত কিছু ঈশ্বরই দিয়েছে। মানুষ পুন্য করার সময় চিন্তা করে, ঈশ্বর তাকে এর বিনিময় সুখলাভ দিবে! অথচ সে পাপ করার সময় ভুলে যায় তার এই পাপের জন্য তাকে সাজা দেওয়া হবে। আর পাপের পরিনাম সদা কষ্টই হয়, আর এটাই চরমসত্য! কিন্ত মানুষ কখনও চিন্তাই করেনা, তার পাপের বিষয়ে! মানুষ সামান্য কিছু করেই নিজেকে শ্রেষ্ঠ ভাবে, অথচ ঈশ্বর জগতের সমস্ত কিছু কার্যাদি করেও নিজের শ্রেষ্ঠত্ব দাবী করার প্রয়োজন মনে করেনা। যার কৃঞ্চিত করেই মানুষ ভাবে সবকিছু করে ফেলেছে। মানুষ যখন পাপ করে তখন সে ভুলে যায়, এর পরিনাম সাজা, কষ্ট, যন্ত্রনা তাকে ভোগ করতে হবে। আর বস্তত সেটাই সর্বদা ঘটে থাকে। কিন্ত আমরা যখন এর ফল পাই। তখন আমরাই আবার ঈশ্বরকে দোষারোপ করি! হে ঈশ্বর, এত কষ্টময় জীবন কেন দিলে? আমরা ভুলে যাই, আমাদের পাপের কথা, আমাদের কৃত কর্মের কথা!

মানুষ চিন্তা করে ঈশ্বর যেনো সর্বদা তাকে সুখী রাখে, অথচ ঈশ্বরের এই জগতে কত মানুষ দুঃখী, কতো অভাবী! যারা সবসময় তাদের সাহায্য প্রার্থনা করে, কিন্ত তারা কখনই তাদের দিকে দৃষ্টিপাত করিনা! অথচ তারাই সবসময় ঈশ্বরের কাছে কামনা করে তাদের সুখের জন্য! মানুষ এমন জীবন চায়, যে জীবন হোক সফলতাময়, কিন্ত সেই সফলতার জন্য মানুষ শ্রম করতে চায় নাহ! মানুষ অন্যের অর্জনে হিংসা করে, ঈর্ষা করে, লোভ করে,অথচ সে জানেই নাহ! সে চাইলেই এগুলো অর্জন করতে পারে। আর সে তার লক্ষ্যে অর্জন করতে পারে!মানুষ তার সমগ্র জীবনে সর্বদা ইহোকালেরই চিন্তা করে, আর তার জন্য ধন, দৌলত, ঐর্শয্য, যশ, খ্যাতি অর্জন করে! অথচ সে বুঝতেই চায়না, তার মৃত্যুর সময় কিছুই যাবেনা! সে ভুলেই যায় তার পরকাল নিয়ে, আর ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে। আর তার পরিনাম পরলোকে কেবল যন্ত্রণাময়। 


মানুষ মৃত্যু অবধারিত জেনেও, এমন ভাবে জীবন নির্বাহ করে, যেনো সে কখনও মরবেই নাহ! অথচ মৃত্যু উপস্থিত হয়েই যায়। আর মানুষ তখন এমন ভাবে ভেঙে পড়ে যেনো সে কখনও জানতোই না তার মৃত্যু নিশ্চিত ছিলো! আর মৃত্যু কখনও বলে কয়ে আসে না! আর মানুষ সর্বদা অপ্রস্তুতই থাকে।আমরা মানুষ নিজেদের কতো চালাকই নাহ্ ভাবি!আসলে বস্তুত আমাদের মতো বোকা অন্য কোনো প্রানীই হয়তো নেই। কারন আমরা জগতের শ্রেষ্ঠ জীব তথা বুদ্ধিমান প্রানী হয়েও সবচাইতে বড় বোকামী টা আমরাই করি। আর তার পরিনামও আমাদেরই ভোগ করতে হয়। আর পরে আমরাই ঈশ্বরকে দোষারোপ করি এমন পরিনামের জন্য।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি। প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন। এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।

মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।