Tuesday, 7 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬৬(প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-66 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৬৬, PRERANA SERIES-66(Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                            আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।
                                    নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



বেশ কিছু ভালো ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পায়  না, শুধুমাত্র তাদের সঠিক পরিকল্পনার অভাবে । যে-কোনো পরীক্ষায় বসার আগে পরীক্ষার খুঁটিনাটি বিষয় আগে ভালো করে জেনে নিতে হবে।  বিগত ৫-৬ বছরের প্রশ্নগুলি ভালো করে দেখে নিতে হবে এবং এখন থেকেই  একটি পরীক্ষা থেকে আর একটি পরীক্ষার সতন্ত্রতা বিচার করে নিতে হবে। পরীক্ষায়  পাশ করার জন্য মোটামুটি কত নম্বর পাওয়া দরকার সেটিও জানা দরকার, তা বুঝতে পারা  যাবে বিগত কয়েক বছরের কাট অফ মার্ক্স্ থেকে। যে সব জায়গায় তোমাদের দুর্বলতা আছে, সেগুলিকে চিহ্নিত  করে তার সংশোধনে সচেষ্ট হতে হবে। আত্মবিশ্বাস আর ব্যতিক্রমী পরিকল্পনাই তোমাকে সাফল্য এনে দেবে।

সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। ছাত্রছাত্রীরা পরীক্ষার সমস্ত প্রশ্নের উত্তর জানলেও সময়ের এভাবে অব উত্তর দিতে পারে না। সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথম থেকেই সে দিকে নজর দিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে প্রায় সমস্ত পরীক্ষাতেই দু ধরনের প্রশ্ন আসে। কিছু তুলনামূলকভাবে সহজ, আর কিছু প্রশ্ন আসে যেগুলির উত্তর করতে গেলে লাগে গভীর জ্ঞান। আর এই দুধরনের প্রশ্নের উত্তরই যারা সঠিকভাবে দিতে পারবে তারাই সাফল্যের শেষ হাসি হাসবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে।

একটা কথা মনে রাখতে হবে যে শুধু একালে নয়, সব কালেই সব দেশেই জীবনে প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে অনেক বাধা বিঘ্নের  মুখোমুখি হতে হয়। তাই বলে ছোটদের সুকুমার বৃত্তিগুলি থেকে বঞ্চিত করা উচিত নয়। তাদের সহজাত গুনের উন্মেষে সহায়তা করতে হবে, আর তাহলেই তাদের মনের বিকাশ , মননের বিকাশ , বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে। তখনি সে নিজের জীবনের লক্ষ্য নিজেই স্থির  করবে এবং নিজেই বিবেচনা করবে কিভাবে লক্ষ্যে পৌঁছাবে। এতেই গড়ে উঠবে আত্মবিশ্বাস আর তার ফলেই কেরিয়ার তৈরির সাঁতারে একলাই সামিল হবে এবং হাবুডুবু খেতে খেতে পেরিয়ে যাবে  অথৈ নদী। ঠিক তখনই অনুভব করবে সাফল্যের তৃপ্তি।
BEYOND 2020
  • এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে –জন ক্লার্ক
  • মনুষের কল্পনাশক্তি না থাকলে পৃথিবীর এত উন্নতি সাধিত হত না –মার্শাল
  • পরিবর্তন মানে প্রগতি। প্রগতিই জীবন। –রাহাত খান
  • সুন্দর ভাবে বাচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ –জে জি হুইটিয়ার
  • জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। –ফ্রাম্কলিন
  • মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। –সক্রেটিস
  • আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান –লিথা গোরাম
  • খাটি সরল ও সুস্থ হচ্ছে সেই মন, যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে। –স্যামুয়েল জনসন
  • জীবন খুবই সংক্ষিপ্ত। তোমার সমস্ত কাজ ঠিক সময়মতো করে ফ্যালো। –জর্জ আর্নল্ড
  • মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে –লিও টলষ্টয়
  • আমি যা নই তা হবার এবং আমরা যা করতে পারি না তা করার জন্য অবিরাম সংগ্রামই হল জীবন –উইলিয়াম হ্যাজলিট
  • কেহ বিশ্বাস করে, কেহ করে না। যে বিশ্বাস করে সেও সত্য-মিথ্যা যাচাই করে না, যে অবিশ্বাস করে সেও না। বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্নটা নির্ভর করে মানুষের খুশির উপর। –মানিক বন্দ্যোপাধ্যায়
  • গৌরবময় জীবনের একটি মুহুর্ত সাধারণ জীবনের বিরাট অংশ হতে অনেক বেশি মূল্যবান –স্কট
  • ‘সময়’ হচ্ছে সবচেয়ে বড় দেবতা, সব ধ্বংস আর সৃষ্টির জন্যে সময়ই দায়ী। সময়ের চেয়ে বড় দেবতা বা ঈশ্বর দুনিয়াতে আর দ্বিতীয় নাই। –শ্রোডিঞ্জার
  • জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই –ইমারসন
জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Monday, 6 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬৫ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-65 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৬৫,PRERANA SERIES -65 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                            আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।
                                  
নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।
  


সন্তান পৃথিবীতে পা রাখা  মাত্রা বাবা-মায়ের ভাবনা শুরু। কি করে কোন স্কুলে ভর্তি হবে থেকে সেই ভাবনার শুরু। স্কুলের গন্ডি পার হওযা মাত্র তার কেরিয়ার নিয়ে মা-বাবার টেনশন তুঙ্গে ওঠে। কি পড়লে চটজলদি  চাকরি পাওয়া যায়, কেমন করে এগোলে সহজে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব -- এমন সব নানান চিন্তায় অভিভাবকেরা দিশেহারা হয়ে পড়েন।  অভিভাবক থেকে ছাত্রছাত্রী সবার একটাই চিন্তা, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত  হওয়া  যাবে।

দারিদ্র কখনো বড় হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় না। দারিদ্রের শেষপ্রান্তে যাদের পিঠ ঠেকে গিয়েছে, তাদের মধ্যেই জন্ম নেয় ঘুরে দাঁড়ানোর স্পৃহা, কিছু করে দেখানোর আকাঙ্খা , বড় কিছু করার স্পর্ধা বা সাহস , ঝুঁকি নেওয়ার মতো অদম্য ইচ্ছা । এগুলি সবই বাস্তব , কোনোটাই স্বপ্ন নয়। সরকারি বা বেসরকারি চাকরির বাজারে প্রথম কথাই হল প্রতিযোগিতা। আসলে চাকরির পরীক্ষার ক্ষেত্রে কেবল মেধা থাকলেই হবে না। প্রয়োজনে সুনিদিস্ট অনুশীলন, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে না পারলে সাফল্য পাওয়া সম্ভব নয়। চাকরি প্রার্থীদের প্রথম  থেকেই স্কুল-কলেজের পড়াশোনা করার মতোই কঠোর অনুশীলন করতে হবে আর তা হলেই সাফল্য একদম হাতের মুঠোয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে গেলে দিনে ৬-৭ ঘন্টা পড়াশুনা করা  যথেষ্ট  নয়, তার সঙ্গে দরকার সঠিক প্রস্তুতি , সঠিক পরিকল্পনা এবং সময় জ্ঞানে নিখুঁত থেকে সঠিক প্রশ্নচয়ন । তাই প্রথম থেকেই তোমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে তোমরা খুব সহজেই সাফল্যের মূল স্রোতে চলে আসতে  পারো। দিনের পর দিন , শূন্য  পদের থেকে প্রতিযোগীর সংখ্যা বেড়ে চলেছে। আর তোমরাও দিনের পর দিন  সরকারী চাকরির পরীক্ষায় বসছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছ না। এমতাবস্থায়  সমস্ত ছাত্রছাত্রীরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলছে। ইটা সঠিক যে, তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখতে পারো , তাহলে কোনোদিনই সাফল্যের চূড়ায় উঠতে পারবে না। তাই এমনভাবে প্রস্তুতি নিতে হবে, যে যদি একটি শূন্য পদ থাকে, তাহলে সেই শূন্যপদটিই তোমার জন্য হয়।
DURGESHNANDINI 

"কাঁচের চুড়ি ভাঙার মতন মাঝে মাঝেই ইচ্ছে করে দুটো চারটে নিয়ম কানুন ভেঙে ফেলি, পায়ের তলায় আছড়ে ফেলি মাথার মুকুট যাদের পায়ের তলায় আছি, তাদের মাথায় চড়ে বসি আর কাঁচের চুড়ি ভাঙার মতই  অবহেলায় ধর্মতলায় দিন দুপুরে পথের মধ্যে হিসি করি"। –সুনীল গঙ্গোপাধ্যায়

"ইচ্ছে করে দুপুর রোদে ব্লাক আউটের হুকুম দেবার, ইচ্ছে করে বিবৃতি দিই ভাঁওতা মেলে জনসেবার ,ইচ্ছে করে ভাঁওতাবাজ নেতার মুখে চুনকালি দিই"। — সুনীল গঙ্গোপাধ্যায়

ইচ্ছে করে অফিস যাবার নাম করে যাই বেলুড় মঠে, ইচ্ছে করে ধর্মাধর্ম নিলাম করি ,মুর্গীহাটায় বেলুন কিনি ,বেলুন ফাটাই, কাঁচের চুড়ি দেখলে ভাঙি, ইচ্ছে করে লণ্ডভণ্ড করি এবার পৃথিবীটাকে ,মনুমেন্টের পায়ের কাছে দাঁড়িয়ে বলি আমরা কিছু ভাল্লাগে না"। –সুনীল গঙ্গোপাধ্যায়

"যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়" –জর্জ বার্নার্ড শ।

"ভালো কাজ সবসময় কর। বারবার কর। মনকে সবসময় ভালো কাজে নিমগ্ন রাখো। সদাচরণই স্বর্গসুখের পথ"। –গৌতম বুদ্ধ


জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক  মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে 
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।


Sunday, 5 January 2020

আপনার অনুপ্রেরণামূলক দক্ষতা কীভাবে উন্নত করবেন, সিরিজ-৬৪ (প্রেরণা)[How to Improve Your Motivational Skill, Series-64 (Prerana)]

প্রেরণা সিরিজ - ৬৪ ,PRERANA SERIES - 64 (Motivational & Inspirational)
লেখক – প্ৰদীপ কুমার রায়।
                                              আগেই বলে নিচ্ছি কেননা তোমরা পরে ভুলে যাবে বাকি অন্যান্যদের  সাহায্যের উদ্দেশ্যে শেয়ারটা মনে করে,করে দেবে এবং ডানদিকের উপরের কোনে অনুসরণ বাটন অবশ্যই ক্লিক করে অনুসরণ করবে।শুরু করছি আজকের বিষয় ।
                                      নমস্কার বন্ধুরা আমি প্রদীপ  তোমাদের সবাইকে আমার এই Pkrnet Blog  এ স্বাগতম।আশা করি সবাই তোমরা  ভালোই  আছো  আর  সুস্থ আছো।



জীবনে তুমি জিতেই থাক  বা হেরেই থাক , তোমাকে তোমার নিজের গর্ব , চরিত্র এবং তিল তিল করে গড়ে তোলা ভাবমূর্তি বজায় রাখতে হবে, কারন এটি হারাতে কয়েক সেকেন্ড লাগে আর পেতে সারা জীবন কেটে যায়। অকারনে নিন্দা করা,অন্যকে ছোট করার চেষ্টা , নিরুৎসাহিত করা , বড় বড় মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, কাজ এবং কথার মধ্যে ফারাক, অজুহাত দেখানো, বিশ্বাসঘাতকতা করা--এইসব না করলেই নিজেকে ভাল বলে মনে হবে। যখনি তুমি কোনো অজুহাত দেখাবে তখনি তুমি তোমার নিজের সঙ্গেই প্রতারণা করছো, অন্য কারোর সঙ্গে নয়--- এটা মনে রাখবে।

জখন বাবা-মা বা বড়দের সাথে তোমরা একমত হতে পারবে না বা যখন  তাঁরা তোমাদের প্ৰদৰ্শনে প্রসন্ন হন না, তখন তোমরা হতাশ হও , দুঃখ পাও বা হতোৎসাহিত হও। জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তোমাদের সাথে এমন ঘটনা ঘটে। কিছু জিনিষ তোমাদের অপরের দৃষ্টিতে দেখা উচিত। হয়তো তোমাদের কাজটা তোমার বাবা-মা বা বড়দের পর্যাপ্ত বলে মনে হয়নি বা ঐ কাজের ব্যাপারে তাঁদের অন্য দৃষ্টিভঙ্গি আছে।

নিজের প্রাপ্তির জন্য গর্ববোধ করলে তাতে কোনো দোষ নেই কিন্তু অহংকার করা চলবে না। অহং  যত শীঘ্র দূর হয় ততই ভালো । জীবনে বাধা বিঘ্ন তো থাকবেই কিন্তু লক্ষ্যকে ভুলে সেই বাধাকে সত্য বলে মনে করা মূর্খামি ছাড়া কিছুই নয়। নিজের লক্ষ্যে স্থির থেকে ঐ কঠিন বাধা অতিক্রম করতেই হবে।

প্রগতির কথা ভাব, উন্নতিতে আস্থা রাখো। বিকাশের পথে অগ্রসর হও । নিজেকে গুরুত্বপূর্ণ ভাব। নিজের উপর বিশ্বাস ও  আস্থা  রাখো। যারা তোমার চেয়েও ভালো রেজাল্ট করেছে তাদের চেয়ে তোমার বুদ্ধি কিন্তু কম নয়। ইচ্ছে করলে তুমিও তাদের মতো বা তাদের থেকে ভালো রেজাল্ট করতে পারবে। এর জন্য দরকার শুধুমাত্র  কঠোর অধ্যাবসায় আর জয়ী হওয়ার প্রবল ইচ্ছা। তোমার পড়াশোনার পরিমান ও গুণমান বাড়াতে হবে। মনে মনে ভাবো কি ভাবে আরো ভালো করা যায়। সবচেয়ে সেরাটা দেওয়া কিন্তু ধারা ছোঁয়ার বাইরে নয়। আশাবাদী হতে হবে এবং তার সঙ্গে প্রয়োজন আগ্রহ এবং অভ্যাস। দৃঢ়বিশ্বাস থেকেই আসে জয়ী হওয়ার ইচ্ছা আর এই বিশ্বাসের শক্তিই তোমাকে করবে কৃতী ছাত্র বা ছাত্রী আর খুঁজে পাবে সাফল্যের পথ।
শ্রীকৃষ্ণের শেষ কটা দিন 

তুমি কি জানো  যে বারাক ওবামার জীবন কতটা অনুপ্রেরণামূলক? এটি সম্পর্কে গবেষণা করো । এটি আকর্ষণীয় এবং কেন আমি এটি বলছি, কারণ তিনিও আমাদের মতো সাধারণ লোকদের মধ্যে থেকে এসেছিলেন, আর  তাঁর সংগ্রাম এবং প্রচেষ্টার জন্য সাফল্য লাভ করেছিলেন যা তাকে আকাশে পৌঁছে দিয়েছে। এই মুহূর্তে তুমি যদি এটি পড়ছো তবে আমি তোমাকে  বলতে চাই যে তুমিও  বিশেষ এবং তুমি  যদি নিজেকে বিশ্বাস করো  তবে তুমিও  নতুন উচ্চতায়ও পৌঁছে যেতে পারবে । তোমার ভাগ্য সুপ্রসন্ন হোক।

জীবনে অনুপ্রেরণার গুরুত্ব যে কতটা, তা আমরা কমবেশি  প্রত্যেকেই জানি| প্রত্যেক মানুষই চায়  তারা যেন সর্বদা অনুপ্রাণিত থাকেন |
এই অনুপ্রেরণা মূলক বিচার গুলিকে বাস্তব জীবনে ঠিক মত মেনে চললে যে কোনো মানুষের জীবন অনয়াসেই বদলে যেতে পারে ।
মোটিভেশনাল ভিডিও দেখতে উপরের ডানদিকের কর্নারে YouTube লিঙ্ক অথবা এখানে Pkrnet এই লিঙ্কটির উপর ক্লিক করুন।
এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্যে তোমাকে  অসংখ্য ধন্যবাদ জানাই  পিকেআর নেট  ব্লগ - এর পক্ষ থেকে | 
পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও |তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।